গাজীপুর প্রেসক্লাব নির্বাচন
১৭ পদে ২০টি মনোনয়ন ফরম বিক্রয়
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২-২০২৩ এর মনোনয়ন ফরম বিক্রয় শুরু হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী শুক্রবার (০৫ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয় মনোনয়ন পত্র বিক্রয় কার্যক্রম। বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন পদের বিপরীতে ২০টি মনোনয়নপত্র ক্রয় করেন আগ্রহী প্রার্থীগণ। নির্বাচন কমিশনার মোঃ হোসেন খাঁন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর নির্বাচন কমিশনার মোবারক হোসেন জানান, গাজীপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র ও ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিক্রির প্রথমদিন ৫ আগস্ট ১৭টি পদের জন্য ২০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ২টি, নির্বাহী সদস্য পদে ৯টি এবং অন্যান্য পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার জানান, এ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৫৯ জন। আশা করছি, সকল সদস্য স্বতস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied