ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তিতাসে কাঁচামরিচের পোয়া ৭০ টাকা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-৮-২০২২ বিকাল ৬:৩৫

কুমিল্লার তিতাসে মাত্র কয়েকদিনের ব্যবধানে খুচরা ও পাইকারী বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে । দাম বাড়ায় কেজির বদলে কাঁচামরিচ এখন পোয়া হিসেবে ক্রয় করছেন অনেকে। কেউ বা আধা পোয়া কিনছেন। কারণ বাজারে অসহনীয় পর্যায়ে রয়েছে কাঁচামরিচের দাম। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা।

শুক্রবার (৫ আগস্ট) উপজেলার বাতাকান্দি ও কড়িকান্দি বাজারে ঘুরে দেখা যায়, খুচরা প্রতি কেজি কাঁচামরিচ ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ক্রেতারাও মরিচ কেনায় হাত গুটিয়ে এনেছেন। বেশিরভাগ ক্রেতাই আড়াইশো গ্রাম মরিচ কিনছেন। যার দাম ৭০ টাকা। চাহিদার তুলনায় বাজারে কাঁচামরিচের সরবরাহ অনেক কম থাকায় বাধ্য হয়ে চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাসাধারণের।

কড়িকান্দি বাজারের ব্যবসায়ীরা জানান, কোরবানির ঈদের আগে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছিল ৮০-১০০ টাকা। ঈদের পর থেকে কিছুটা বেড়ে ১৫০ টাকা পর্যন্ত ওঠে। এরপর গত এক সপ্তাহ আগে দাম ছিল ১৮০-২০০ টাকার মধ্যে। শেষ তিনদিনের ব্যবধানে এখন দাম অস্বাভাবিক হয়েছে।

বাতাকান্দি বাজারের কাঁচামরিচ বিক্রেতা জুয়েল বলেন, বিগত দিনে তীব্র গরম এবং কয়েক দিনের বৃষ্টিতে কাঁচামরিচের ফুল নষ্ট হয়ে গেছে। তাতে উৎপাদনও অনেক কম হচ্ছে, যার কারণে মরিচের দাম বেড়েছে।

বাতাকান্দি বাজারে কথা হয় কাঁচামরিচ কিনতে আসা সুভাস বোসের সাথে। তিনি জানান, প্রতিদিন নিত্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েই চলেছে। কয়েকদিন আগে ১পোয়া কাঁচামরিচ ৪০-৫০টাকা ছিলো। আজকে ৭০টাকা দিয়ে ১পোয়া কিনেছি। দাম বাড়লেও না কিনে উপায় নেই।

বাতাকান্দি বাজারের ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন বলেন, আমরা ব্যবসায়ীরা পাইকারি আড়ত থেকে বেশি দামে কাঁচামরিচ কিনেছি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত