ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দামুড়হুদায় যথা‌যোগ‌্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পা‌লিত


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৫-৮-২০২২ বিকাল ৬:৪১
চুয়াডাঙ্গায় জেলার দামুড়হুদা উপজেলার আটকবরে যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে।শহীদ দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ৮ টায় দামুড়হুদার নাটুদা ইউনিয়নের জগন্নাথপুরে আটকবর স্মৃতিসৌধে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।আট শহীদের স্মৃতিসৌধে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ সহ সভাপতি হাজী মোঃ আলী আজগার টগর এমপি । জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার সুদীপ্ত কুমার সিংহ, পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ  ।
 
এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আট শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরআগে জাতীয়, কালো ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা ২ আসনের এমপি আলী আজগার টগর , মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান ও কালো পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম টোটন । পরে শহীদদের আত্মার মাগফেতার কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আ,লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলার সকল মুক্তিযোদ্ধাগনসহ জেলার সর্বস্থরের মানুষ।
 
উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ আগস্ট স্বাধীনতাযুদ্ধ চলাকালে দামুড়হুদার নাটুদহে জেলার ৮ জন মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে শহীদ হন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ