ঝিনাইদহের মহেশপুরে মানবপাচার মামলায় ইউপি সদস্য তানভীর আহমেদ মিলন গ্রেফতার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য আলোচিত আদম ব্যবসায়ী তানভীর আহমেদ মিলনকে মানবপাচার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তানভীর উজ্জলপুর গ্রামের সাজু মিয়ার ছেলে এবং নাটিমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
জানা গেছে, তানভীর আহমেদ মিলন বিভিন্ন সময় দুবাই প্রবাসী বোন জোসনার মাধ্যমে মহেশপুর উপজেলার উজ্জলপুর, উজ্জলপুর উত্তর পাড়া, নাটিমা সহ বিভিন্ন গ্রামের মানুষকে দুবাই পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। এরপর তাদের দুবাই পাঠিয়ে কোনো কাজ দিতেন না। ফলে কাজ না পেয়ে প্রবাসে মানবেতর জীবনযাপন করতেন মানুষ। প্রতারিত হয়ে ভুক্তভোগীরা দেশে ফিরে আসতেন। ২ আগস্ট এক ব্যক্তি দেশে ফিরে মহেশপুর থানায় মিলনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া বলেন, মানবপাচার মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তানভীর আহমেদ মিলনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘আমার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তানভীর আহমেদ মিলনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। আপাতত এর বেশি কিছু বলতে চাচ্ছি না।
এমএসএম / এমএসএম
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু