ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে গাড়িচাপায় প্রাণ হারালেন নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর সাইট ইঞ্জিনিয়ার


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ১:২১
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের গোলচত্বর এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় শাহ আব্দুল মঈন ওরফে অনিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের (ওটিজি-জিভি) কোম্পানির সাইটের প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। 
 
শনিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দর গ্রামের মো. শাহ আব্দুল মোমেনের ছেলে। 
 
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, নিহত অনিক সকালে মোটরসাইকেলযোগ কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে সেতু পূর্ব গোলচত্বর এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপায় দেয়। এতে গুরুতর আহত হয় তিনি। এরপর পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
 
এ ব্যপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, নিহতের মৃতদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন