ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ৩:৫৩
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতারা দাবি করেছেন, তারা আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি চান। তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি চান না। শনিবার (৬ আগস্ট) সকালে রাজশাহীর সীমান্ত অবকাশ রেস্টুরেন্টে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আলোচনা সভায় তারা এ দাবি করেন।
 
‘আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে’ শীর্ষক সভায় প্রধান অতিথি ছিলেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সভায় তিনিও আদিবাসী নেতাদের সাথে একমত প্রকাশ করেন। তিনি এ বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।
 
সভায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও আদিবাসী পরিষদের প্রধান উপদেষ্টা ফজলে হোসেন বাদশা বলেন, আমরা দীর্ঘদিন ধরেই আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে আসছি। কিন্তু এই স্বীকৃতি দেয়া হচ্ছে না। আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে সমস্যা কোথায় সেটাও সরকারের তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে না। আমি মনে করি, আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দেয়া উচিত।
 
তিনি বলেন, পাহাড়ের আদিবাসীদের জন্য পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন সফল হয়নি। এটাকে কার্যকর করতে হবে। এর পাশাপাশি সমতল তথা উত্তরাঞ্চলের আদিবাসীদের জন্যও ভূমি কমিশন গঠন করতে হবে। আদিবাসীদের যে সমস্ত ভূমি বেদখল হয়ে গেছে, তা এই কমিশনের মাধ্যমেই ফিরিয়ে দিতে হবে। এ সময় সাংসদ ফজলে হোসেন বাদশা আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলনের সফলতা কামনা করেন।
 
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশিষ প্রামাণিক দেবু, সাংগঠনিক সম্পাদক বিমল কুমার রাজোয়ার, কোষাধ্যক্ষ সুধীর তির্কি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রামপ্রসাদ মাহাতো, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র খল্ক, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান প্রমুখ।
 
সভাটি সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক গনেশ মার্ডি।

এমএসএম / জামান

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া