দুর্নীতিবাজ কর্মকর্তার হাতেই দুর্নীতি তদন্তের ভার
রাজশাহীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উপ-পরিচালক পাট-বীজ কার্যালয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী ও সিবিএ নেতা হারুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে তার বিরুদ্ধে দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে তা রাজশাহীর স্থানীয় ও বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
পরবর্তীতে প্রভাবশালী এই সিবিএ নেতা হারুনের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের ভার দেয়া হয় আরেক দুর্নীতিবাজ কর্মকর্তা বিএডিসি রাজশাহীর যুগ্ম-পরিচালক জুলফিকার আলীর হাতে। এ নিয়ে বিএডিসিতে তোলপাড় শুরু হয়েছে। এই কর্মকর্তা যদি তদন্ত করেন, তাহলে হারুন অনায়াসে পার পেয়ে যাবেন বলে আশংকা করছেন তারা।
তদন্ত সূত্রে জানা যায়, বিএডিসি পাট-বীজ অফিসের ডিহিউমিডি ফায়ার-এর ১৪ লাখ ৮০ হাজার টাকার কাজের পাট-বীজের তৃতীয় শ্রেণির কর্মচারী ও সিবিএ নেতা হারুন ও তার সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। আবার ওই দুর্নীতির তদন্তভার পাওয়া জুলফিকার আলী তৎকালীন সময়ে পাট-বীজের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিয়েছেন এ কাজের টাকার ভাগ।
অপরদিকে, রেলগেট সংলগ্ন বীজ বিপণন অফিসের ১৫ লাখ ৮০ হাজার টাকা মার্কেটিংয়ের কাজের সময়ও জুলফিকার আলী মার্কেটিংয়ের উপ-পরিচালকের দায়িত্ব পালন করেছেন এবং এখানেও মোটা অংকের টাকা ভাগ নিয়েছেন বলে জানা গেছে। এই জুলফিকারের নিজ জেলায় জামায়াতের নেতা বলে তিনি বেশ পরিচিতি। তার ছত্রছায়ায় হারুন সিন্ডিকেট এ অনিয়ম-দুর্নীতি করেছেন বলে ভুক্তভোগী সূত্র নিশ্চিত করেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএডিসিসির যুগ্ম-পরিচালক জুলফিকার আলী বলেন, আমি কোনো অনিয়ম-দুর্নীতি করিনি এবং এ অনিয়মের সাথে কোনোভাবেই জড়িত নই। আপনি অফিসে এসে আমার বিষয়ে খোঁজখবর নিয়ে দেখতে পারেন।
সিবিএ নেতা হারুনের অভিযোগের তদন্তের বিষয়ে তিনি বলেন, তদন্ত নিয়ম অনুযায়ী করা হবে আর বিএডিসি হেড অফিসের সংস্থাপন শাখা থেকে আমাকে এ তদন্তভার দেয়া হয়েছে, যা আমি সঠিকভাবে পালন করব বলে আশা রাখছি।
বিএডিসি হেড অফিসের সংস্থাপন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এমএসএম / জামান
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে
কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট
Link Copied