ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

গাজীপুরে গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি, গার্মেন্টসে চাকরিরত শ্রমিকদের ক্ষোভ


নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর) photo নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ৩:৫৯

হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে গাজীপুরে শুরু হয়েছে গণপরিবহন সংকট। সড়কে যেসব বাস চলাচল করছে সেগুলো যাত্রীর তুলনায় কম। অনেকে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তবে সিএনজিচালিত টেম্পোগুলো চলাচল করছে। বাস না পেয়ে যাত্রীরা হুড়োহুড়ি করে উঠছেন টেম্পোতে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শনিবার (৬ আগস্ট) থেকে লিটারপ্রতি ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৬ টাকা বেড়ে ১৩০ টাকা দামে বিক্রি হচ্ছে। শুক্রবার (৫ আগস্ট) পর্যন্ত কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন প্রতি লিটার ৮৯ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ৮৬ টাকা বিক্রি হয়েছে।

শনিবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী, বোর্ডবাজার, চেরাগআলী, চান্দনা চৌরাস্তা, সালনা, রাজেন্দ্রপুর, ভবানীপুর, মাস্টারবাড়ী, মাওনা চৌরাস্তা, নয়নপুর, এমসি বাজার ও জৈনা বাজার বাসস্ট্যান্ডে বাসের জন্য যাত্রীদের দাঁড়িয়ে অপক্ষো করতে দেখা গেছে। সড়ক ফাঁকা থাকলেও অনেকক্ষণ অপেক্ষার পরও অনেকে বাস পাচ্ছেন না। ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

মহানগরের টঙ্গী এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম চাকরি করেন গাজীপুরের বাঘের বাজার এলাকার একটি পোশাক কারখানায়। তিনি জানান, পরিবহন সঙ্কটের কারণে সকাল ৭ টায় বাসা থেকে বেড় হয়েও যথা সময়ে অফিসে পৌঁছতে পারেননি। 

আল-আমনি হোসেন এসকিউ গ্রুপের পোশাক কারখানায় চাকরির করেন। তিনি জানান, রাত বা সকালেও যদি জানতাম পরিবহন বন্ধ তাহলে সময় হাতে নিয়ে বা অন্য ব্যবস্থা করে চলে যেতাম অফিসে। সকালে সড়কে এসে শুনি গাড়ি চলাচল বন্ধ। এটা তো কোন নিয়মের পর্যায়ের পড়ে না। এই সুযোগে রিকশাওয়ালাও ডাবল ভাড়া আদায় করে নিচ্ছে।

এদিকে, শুক্রবার মধ্য রাত ১২টার পর থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পর থেকেই অনেক পাম্প তেল বিক্রি বন্ধ করে দেয়। রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে তেলের দাম বাড়ার ঘোষণার সাথে সাথেই পাম্পগুলোর কর্তৃপক্ষ তেল দেয়া বন্ধ করে দেয়।

যেসব যানবাহান ও মোটরসাইকেল চলেকেরা তেল কিনতে পাম্পে গেছেন তাদেরকে পাম্প ম্যনেজার তেল নেই বলে ফিরিয়ে দিচ্ছে। অনেক পাম্প কর্মকর্মতাদের সাথে তেল নিতে আসা যানবাহন ও মোটরসাইকেল চালকদের তর্কে জড়াতে দেখা গেছে।

গাজীপুরের বৈরাগীরচালা এলাকার আমান গার্মেন্টসে চাকরি করেন চান্দনা এলাকার রুবায়েত হোসেন। তিনি জানান, হঠাৎ জ্বালনীর দাম বৃদ্ধির ঘোষনায় সিএনজি টেম্পো ও অটোরিকশাসহ জ্বালানী চালিত অন্যান্য ছোট ছোট যানবাহনের ভাড়াও বাড়িয়ে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।

শ্রীপুরের পলক সিএনজির ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা কি করব। জ্বালানীর দাম বেড়ে গেলে আমরাও বাড়িয়ে বিক্রি করি। আগের জ্বালানী মজুদ ছিল আপনাদের, সেই জ্বালানী আজ থেকে বাড়ানো দামে কেন বিক্রি করছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের জ্বালানী মজুদ থাকেনা। প্রতিদিন আমরা জ্বালানী নিয়ে আসি। যদি কোনো পাম্পে মজুদ থেকে থাকে তবে সেটি খুবই অল্প। 

গাজীপুরের বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেটস গার্মেন্টসের কর্মকর্তা মো: পলাশ জানান, তিনি প্রতিদিন বোর্ড বাজার থেকে মোটরসাইকেলে অফিসে যাতায়াত করেন। পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধি পাওয়ায় বাইকে অফিসে আসা সম্ভব নয়। যা বেতন পাই তা সারা মাসেরআসা যাওয়ার তেল খরচ চলে যাবে। তাই আজকে বাইক ছাড়াই অফিসে আসছি।

ময়মনসিংহের ফুলবাড়িয়ার আলম এশিয়া পরিবহনের চালক আব্দুল জব্বার জানান, হঠাৎ করে ডিজেলের দাম যে পরিমাণ বেড়েছে, তাতে আগের ভাড়ায় যাত্রী পরিবহন করা আমাদের সম্ভব হবে না। তাই আপাতত যাত্রী পরিবহন বন্ধ রাখা হয়েছে।

গাজীপুর জেলা সড়ক পরিবহন কমচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান উদ্দিন বলেন, সড়কে যানবাহনের সংকট নেই। তবে যেসব পরিবহনে জ্বালানী ছিলনা তারা দাম বৃদ্ধির কারনে অনেকে সড়কে গাড়ি নিয়ে বের হয়নি। আমরা পরিবহন চালক বা মালিকদের কোনো ধরনের নির্দেশনা দেইনি। 

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা