ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে লক ডাউনে ৬৩ জনকে জরিমানা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ৪:৪৩
পটুয়াখালীর বাউফলে চলতি লক ডাউনে ৬৩ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৪শত ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের দুইটি দল। ইউএনও জাকির হোসেন ও সহকারী কমিশনার ভূমি আনিচুর রহমান বালী পৃথক আদালতে এই জরিমানা করেন। 
 
করোনা ভাইরাসজনিত রোগ এর বিস্তার রোধকল্পে দুটি ভ্রাম্যমান মোবাইল টিম উপজেলার বিভিন্ন হাট বাজারে জেল জরিমানা অব্যাহত রেখেছে। লকডাউনের প্রথম দিন সকাল থেকে শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত  ভ্রাম্যমান দল দুটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী কসমেটিকস, মিস্টির দোকান, ইজিবাইক, হোন্ডা, ট্রলি, চা দোকানী পথচারীসহ ৬৩ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৪শত ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এছাড়া সেনাবাহিনী ও পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনার কার্যক্রম অব্যাহত রেখেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান,  নার্স সহ ৯ জন হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, সরকারী নির্দেশ পালনে প্রশাসন মাঠে কাজ করছে। এ বিধি নিষেধ যতদিন চালু থাকবে ততদিন মোবাইল কোর্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার