ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সন্ধ্যার পর রাজধানীতে গণপরিবহন সংকট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২২ রাত ১০:৩৭

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া সমন্বয় করার আগে শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের তীব্র সংকট দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন মানুষ। অফিস শেষে অনেকেই বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়। সড়কে অল্পসংখ্যক বাস চলাচল করলেও ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকসার আধিক্য চোখে পড়ে। শনিবার (৬ আগস্ট) রাজধানীর বাড্ডা, গুলশান, ভাটারা এলাকায় এমন চিত্র দেখা যায়।

মেরুল বাড্ডা এলাকায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাননি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সাজেদুল ইসলাম। সন্ধ্যা সাড়ে ৭টায় বাসের আশা ছেড়ে দিয়ে সিএনজিচালিত অটোরিকসা খুঁজতে থাকেন তিনি। এ সময় তিনি জানান, প্রতিবারই তেলের দাম বাড়লে জনগণকে জিম্মি করে ভাড়া বাড়িয়ে নেয় পরিবহন মালিকরা। আজও তাই হলো, বাস ইচ্ছে করেই বন্ধ রেখেছে। নতুন ভাড়ার সিদ্ধান্ত হলে তারা বাস নামাবে।

তিনি আরো জানান, মিরপুর ১ নম্বর যাব, এক ঘণ্টা ধরে কোনো বাস আসছে না। সিএনজিচালিত অটোরিকশাও দ্বিগুণ ভাড়া চাইছে।

বাসের চালক ও সহকারীরা জানিয়েছেন, নতুন ভাড়ার ঘোষণা না আসা পর্যন্ত মালিকরা বাস নামাবেন না। কেননা, বেশি দামে তারা আজ তেল কিনেছেন। এমন অবস্থায় অপেক্ষা করতে চান তারা।

বাড়তি ভাড়া আদায় করতে পরিবহন মালিকরা সড়কে নৈরাজ্য করছে জানিয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
পরিবহন ব্যয় দ্বিগুণ বেড়ে যাবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে যাবে। এরই মধ্যে পরিবহন সেক্টরে অস্থিরতা দেখা দিয়েছে।

তিনি আরো বলেন, আমাদের দেশে সাধারণত তেলের দাম যে পরিমাণ বাড়ে তার চেয়ে কয়েকগুণ বেশি বাড়ে বাস ও অন্যান্য গণপরিবহন ভাড়া। পণ্য পরিবহন ভাড়াও ইচ্ছামতো বাড়িয়ে দেন ট্রাক ও কাভার্ডভ্যান মালিকরা।

জামান / জামান

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার