ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় পাহাড়ি ঢলের পানিতে ৭৭ টি গ্রাম প্লাবিত


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ৪:৫৬

কক্সবাজারের পেকুয়ায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে অর্ধশতাধিকের উর্দ্ধে গ্রাম প্লাবিত হয়েছে। টইটং ইউনিয়নের একটি ব্যস্ততম রাস্তা ভেঙে প্লাবিত হওয়ায় ১০হাজােরেরও অধিক  মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
এছাড়াও উপজেলার টইটং, উজানটিয়া ও রাজাখালী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামীণ সড়কে ঢলের পানি চলাচল করায় ভেঙে পড়েছে জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা।

সংশ্লিষ্ট  ইউপি চেয়ারম্যানদের সাথে কথা বলে জানা যায়, টইটং ইউনিয়নের ৩৫টি, শিলখালীর ৮ টি, উজানটিয়ার ৭টি, রাজাখালীর ৮টি, বারবাকিয়ার ৭টি, পেকুয়া সদরের ৫টি ও মগনামার ৭টি গ্রাম প্লাবিত হয়েছে টানা বর্ষণে।
পাহাড়ি ঢলের কারণে তলিয়ে গেছে মৎস্য ঘের, কাঁচা মাটির বসতঘর। ফলে কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানায় এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ উপজেলার টইটং ইউনিয়নের দরগামুড়া, রমিজ পাড়া, হাজির পাড়া, বটতলি, জুম পাড়া, বাজার পাড়া, ঢালার মুখ, মাঝের পাড়া, হিরাবুনিয়া পাড়া, হারকিলার ধারা, নতুন পাড়া, শের আলী মাস্টার পাড়া, ভিলেজার পাড়া, পশ্চিম টৈটং, রাজাখালী ইউনিয়নের সিকদার পাড়া, রায় বাপের পাড়া, মিয়ার পাড়া, লালজান পাড়া, সুন্দরী পাড়া, বখশিয়া ঘোনা, বামুলা পাড়া, উজানটিয়ার মিয়া পাড়া, ফেরাসিংগা পাড়া, ঘোষাল পাড়া, পেকুয়ার চর, করিমদাদ মিয়ার ঘাট এলাকা, বারবাকিয়ার কাদিমাকাটা, জালিয়াকাটা, পাহাড়িয়া খালীর একাংশ, ভারুয়াখালী, মগনামার বাইন্যা ঘোনা, শরৎঘোনা, কাজী মার্কেট, সদরের মেহেরনামা, হরিনাফাড়ি, সিরাদিয়াসহ উপজেলার প্রায় অর্ধশতাধিকের উর্দ্ধে গ্রাম প্লাবিত হয়েছে।
টইটং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, তার ইউনিয়নের বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি গ্রামীণ সড়ক ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাল ও ছড়াগুলো উম্মুক্ত না থাকার কারণে পানি নিষ্কাশন হতে না পেরে পানিতে বন্দি রয়েছে স্থানীয় লোকজন। তিনি খাল খননসহ পাহাড়ী ছড়াগুলো উম্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ করেন।

বারবাকিয়ার চেয়ারম্যান এ, এইচ, এম বদিউল আলম জানান, বেশ কয়েকটি গ্রাম প্লাবিত এবং মৎস্য ঘের তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মিকি মারমা বলেন, জলাবদ্ধতায় অনেক বসত ঘর ও রাস্তা ডুবে গেছে। সরেজমিনে পরিদর্শনের পর সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং দ্রুত ত্রাণ সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন