ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরায় চলছে লকডাউন : জেলায় একদিনে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২-৭-২০২১ বিকাল ৫:১৯

সাতক্ষীরাতে কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন। নেই জনসমাগম। বন্ধ রয়েছে শপিংমলসহ দোকানপাট। মোড়ে মোড়ে রয়েছে প্রশাসনের কড়া নজরদারি। এদিকে, সাতক্ষীরায় সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘণ্টায় ৫০ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা পরীক্ষা বিবেচনায় হার ৩৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৮৮ জন।

বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৮১৮ জন। এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ২৭৯ জন এদের মধ্যে ২২ জনের করোনা পজেটিভ। সাতক্ষীরার বেসরকারি হাসপাতাল সমূহে ভর্তি ১৩৭ জনের মধ্যে ১৬ জন পজেটিভ।আর বাকিরা তাদের নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩শ ৫৪ জন।

গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় কেউ মারা যায়নি । জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্য বরণ করেছে ৭৮ জন।শহরের অধিকাংশ দোকারপাট বন্ধ রয়েছে। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।অন্যদিকে, সাতক্ষীরায় এখন যেভাবে লকডাউন পালন হচ্ছে এভাবে চললে সংক্রমন অনেক নিচে নেমে আসবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

এমএসএম / জামান

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ