ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কিশোর গ্যাং ও মাদক রোধে ব্যতিক্রমধর্মী প্রচারণায় ওসি ফরিদুল


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ৩:২৭

স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের আসা-যাওয়ার পথে ইভটিজিং, মাদক কেনা-বেচা-সেবন, কিশোর গ্যাংয়ের উৎপাত, কুপ্রস্তাব, বাল্যবিবাহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা ধরনের অপরাধ রোধে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।

শুধু তাই নয়, উপজেলা বিভিন্ন স্পট, বাণিজ্যিক ব্যাংক, স্কুল-কলেজ এমনকি দোকানপাটেও সকলের নিরাপত্তার স্বার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। মসজিদগুলোতে নামাজপরবর্তী সময়ে উপস্থিত মুসল্লিদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা করে থাকেন। করোনা নিয়ে জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতায় মাস্ক বিতরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। 

অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জরুরি প্রয়োজনে পুলিশের সেবা দ্রুত পৌঁছে দেয়ার লক্ষ্যে থানার সরকারি মোবাইল নাম্বারসহ তার নিজস্ব মোবাইল নাম্বার, ভূঞাপুর ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বার এবং থানার কর্মরত বিভিন্ন বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শকের (এসআই) মোবাইল নাম্বারও লিফলেট টাঙানোর জন্য নিজে গণসচেনতায় পরামর্শ প্রদান করছেন। এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগের কারণে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে বলে মনে করছেন সুধী মহল। 

স্কুলছাত্রীরা জানায়, স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময়ে বাজে ছেলেরা হয়রানি করত। সহপাঠীদের কাছে জানতে পারলাম থানার ইনচার্জ মহোদয়ের বিশেষ উদ্যোগে এখন আর ইভটিজিংসহ হয়রানি বা উক্ত্যক্ত করতে পারবে না। সস্প্রতি বেশ কিছুদিন ধরেই আমরা নিরাপদে স্কুলে ও বাড়িতে আসা-যাওয়া করতে পারছি। এছাড়া এসব রোধে পুলিশের বিশেষ নজরদারি চোখে পড়েছে আমাদের। রাস্তায় এখন আর বাজে ছেলেরা আড্ডা দিতে পারে না। ধন্যবাদ ওসি ফরিদুল স্যারকে আমাদের নিরাপত্তায় কাজ করার জন্য।

এ প্রসঙ্গে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দীন বলেন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ নেয়ায় রাস্তা-ঘাটে ইভটিজিং অনেকটা কমে আসছে। স্কুলের আশপাশে যত্রতত্র বখাটের আড্ডা নেই। থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলামের ঐচ্ছিক কারণেই এসব রোধ করা সম্ভব হচ্ছে। এছাড়া তিনি সুযোগ পেলেই স্কুলে এসে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সচেতনতায় দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং তাদের সহযোগিতা করার আশ্বাস দেন। তার এমন উদ্যোগ অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা।

এসব বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আমি ভূঞাপুরে যোগদানের পর থেকেই এলাকার আইন-শৃঙ্খলা বিষয়ের ওপর জোর দেই। বিশেষ করে মাদক কেনা-বেচা-সেবন, কিশোর গ্যাংয়ের উৎপাত, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের আসা-যাওয়ার পথে ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তৎপর হই। ব্যাংক, স্কুল-কলেজে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মসজিদগুলোতে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও পরামর্শ দিচ্ছি। আইনশৃঙ্খলা ঠিক রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন