ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু


নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর) photo নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ৩:৩২

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল্ট্রি ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের (৩৪) মৃত্যু হয়েছে। তিনি শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকার রমজান আলীর ছেলে। রোববার (৭ আগস্ট) ভোর রাতে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান স্বজনদের বরাত দিয়ে জানান, তোফাজ্জল হোসেন প্রোল্ট্রি ব্যবসার পাশাপাশি একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি দিয়ে নিজেই উৎপাদিত ডিম বিভিন্ন দোকানে সরবরাহ করতেন। শনিবার (৬ আগস্ট) ভ্যানগাড়িটি শোয়ার ঘরের পাশে রেখে বৈদ্যুতিক চার্জ দিচ্ছিলেন তিনি। রোববার  ভোর পৌনে ৪টার দিকে তোফাজ্জল হঠাৎ ভ্যানগাড়িতে আগুন দেখতে পান। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে আহতবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক লুবনা ইয়াসমিন জানান, মৃত অবস্থায় ভোর রাতে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কোনো অভিযোগ না থাকায় মৃততদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা