খুলনায় ডিজিটাল ট্রাফিক সাইন সিগন্যাল স্থাপনসহ ৫ দাবি নিসচার
খুলনায় ডিজিটাল ট্রাফিক সাইন সিগন্যাল স্থাপনসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৫ দফা বাস্তবায়নের দাবি জানায় নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা।
৫ দফা দাবি হলো- নগরীর সকল সড়কে ডিজিটাল ট্রাফিক সাইন সিগন্যাল স্থাপন, ফুটপাত দখলমুক্তকরণ, সড়কে ইট-বালু ব্যবসা বন্ধ করা, রিকসা-ইজিবাইক চালকদের ট্রাফিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং অবৈধ ইজিবাইক, লাইসেন্সবিহীন থ্রি-হুইলার, মাহিন্দ্রা, টলি, এবং ইঞ্জিনচালিত রিকসা চলাচল বন্ধ করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, ট্রাফিক সাইন রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, দেশের তৃতীয় বৃহৎ নগরী খুলনার সড়কে ট্রাফিক সাইন নেই। অথচ সড়ক দুর্ঘটনা রোধে এটি একটি কার্যকর ব্যবস্থা। বর্তমান সরকার সারাদেশে বিভিন্ন ধরনের ডিজিটাল কার্যক্রম পরিচালনা করছে এবং এর সুফল জনগণ পাচ্ছে। সড়ক পরিবহন আইন ২০১৮ মহান জাতীয় সংসদে পাস হয়েছে। এই আইন যথাযথভাবে প্রয়োগ করার আগে খুলনা নগরীতে ট্রাফিক সাইন সিগন্যাল স্থাপন অত্যান্ত জরুরী। এটি বাস্তবায়ন করা হলে জনগণ ট্রাফিক আইন মান্য করার সুযোগ পাবে।
তিনি আরো বলেন, নগরীতে ট্রাফিক সাইন-সিগন্যাল স্থাপন না করে সড়ক দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকারের নগরীতে পরিণত করা হয়েছে। অপরদিকে সড়ক ও জনপথের অপরিকল্পিত কার্মকান্ডে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। রূপসা ব্রিজ পাইপাস সড়কে তারা মানুষের চলাচলের পথ বন্ধ করে সড়ক দুর্ঘটনা রোধ করার অপচেষ্টা করছে এবং স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছে। একটি মহাসড়কে কোনোভাবেই কাম্য নয়। তাদের এ সকল কর্মকাণ্ড জনদুর্ভোগের কারণ। একই সাথে সওজ নগরীর শের-এ বাংলা রোডের নির্মাণ কাজও শেষ করতে পারেনি। দীর্ঘ এক যুগেও রূপসা-শিপইয়ার্ড সড়ক সংষ্কার করতে পারেনি কেডিএ। নগরবাসী এসব ভোগান্তি থেকে মক্তি চায়।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরো বলেন, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উদ্যোগ গ্রহণ করলে এটি দ্রুত বাস্তবায়ন সম্ভব। রিকসা-ইজিবাইক চালকদের ট্রাফিক প্রশিক্ষণের ব্যবস্থা কেসিসি এবং কেএমপির ট্রাফিক বিভাগের সমন্বয়নে নিসচা এবং গ্রাস রুটস্ অর্গানাইজেশন ফর টেকনোলজিক্যাল ইনিশিয়েটিভ বাস্তবায়ন করতে ইচ্ছুক। খুলনায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে ট্রাফিক ব্যবস্থাপনা এবং ট্রাফিক আইন-কানুন মেনে চলা গুরুত্ত্বপূর্ণ।
অবিলম্বে খুলনা মহানগরীতে ডিজিটাল ট্রাফিক সাইন সিগন্যাল স্থাপনসহ ৫ দফা বাস্তবায়ন করা হোক- এ দাবি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাসুদুর রহমান ভূঞার নিকট অনুরোধ জানাচ্ছি।
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে ও খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন- নিসচার উপদেষ্টামণ্ডলীর সদস্য খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, নগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, নিসচার সহ-সভাপতি শেখ মো. নাসিরউদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- নিসচার সহ-সাধারণ সম্পাদক মো. রকিবউদ্দিন ফারাজী, সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী কনিকা, মহিলা সম্পাদক শিরিনা পারভীন, কার্যনির্বাহী সদস্য মো. আবু মুছা, মো. শামীম হোসেন, মাহমুদা আক্তার লিজা, তানিয়া সুলতানা, কামাল হোসেন, মফিজ আহমেদ মজুমদার প্রমুখ।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ