ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে স্কুলে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পরিছন্নকর্মী আটক


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৭-৮-২০২২ বিকাল ৫:২৩
রাজশাহী নগরীর ইউসেপ ছোট বনগ্রাম সিটি করপোরেশন টেকনিক্যাল স্কুলের ষষ্ঠ শ্রেনির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে স্কুলের পরিছন্নকর্মীকে আটক করেছে আরএমপি চন্দ্রিমা থানা পুলিশ। রোববার (৭ আগস্ট) সকাল ৯টায় স্কুলে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, রোববার সকালে ভুক্তভোগী ওই শিক্ষার্থী (১২) স্কুলে গেলে পরিছন্নকর্মী হাকিম (৫৫) তাকে স্কুলের ভেতরে একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। সে সময় আতংকগ্রস্ত ওই শিক্ষার্থী একই স্কুলের শিক্ষার্থী বড় বোনকে ঘটনাটি জানায়। এরপর বড় বোন ওই শিক্ষার্থীকে নিয়ে প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল কামালের কাছে যায়। প্রধান শিক্ষক ঘটনা শুনে বিষয়টি কাউকে না জানাতে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান। প্রধান শিক্ষক তাৎক্ষণিক শিশু শিক্ষার্থীর কাছ থেকে একটি সাদা কাগজে লিখিত নেন। সেখানে শিক্ষার্থীর সাথে কী ঘটেছিল তা উল্লেখ করে ওই শিক্ষার্থী। 
 
পরে দুপুর ১২টার দিকে ওই শিক্ষার্থী বাসায় গিয়ে তার বাবা-মাকে ঘটনাটি জানালে তারা প্রধান শিক্ষকের কাছে পরিছন্নকর্মীর বিচার ও আইনগত ব্যবস্থা নেয়া জন্য বলেন। প্রধান শিক্ষক বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিছন্নকর্মীকে জিজ্ঞাসাবাদসহ ভুক্তভোগী পরিবারের পিতা-মাতা ও স্থানীয়দের কাছে ঘটনা সম্পর্কে জানেন। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় পরিছন্নকর্মীকে আটক করে থানায় নিয়ে যান চন্দ্রিমা থানার ওসি ইমরান।
 
ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিষ্ঠানটির ইনচার্জ আব্দুল্লাহ আল কামাল বলেন, পরিছন্নকর্মী তাকে জোরপূর্বক শ্লীলতাহানি করার চেষ্টা করে। প্রাথমিক সত্যতা পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। 
 
খবর পেয়ে সেখানে উপস্থিত হন ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল হক সুমন। তিনি ঘটনার সত্যতা পেয়ে শিক্ষার্থীর পিতা-মাতাকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। 
 
চন্দ্রিমা থানার ওসি ইমরান বলেন, ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম