ইসলামি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেলেন শিরিনা খাতুন
ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক শিরিনা খাতুন। শনিবার (৬ আগস্ট) তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিন বছরের জন্য তাকে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ফলে পরদিন শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা অনুযায়ী জেষ্ঠ্যতার ভিত্তিতে শিরিনা খাতুন বিথিকে সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে নিয়োগের বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আল মামুনের সভাপতির মেয়াদ ৫/৮/২২ জুলাই শেষ হওয়ায় বিভাগের সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক শিরিনা খাতুন কে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০(১) ধারা মোতাবেক ৬/৮/২২ তারিখ হতে পরবর্তী তিন বছরের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো।
শিরিনা খাতুন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র নীতি ও লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স, মাস্টার্স এবং এম.ফিল ডিগ্রী অর্জন করে। গন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগে দীর্ঘ দিন ধরে শিক্ষকতা করার পর ২০১৮ সালে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০১৯ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
যেই বিভাগের শিক্ষার্থী ছিলেন সেখানের বিভাগীয় প্রধান হওয়ার অনুভূতি জানতে চাইলে শিরিনা বিথি বলেন, ‘দায়িত্ব পেলে কর্মপরিধি বেড়ে যায়। একজন শিক্ষক হিসেবে যেমনটি ছিলাম এখন সভাপতি হিসেবে দায়িত্বের মাত্রাটা অনেকটাই বেড়ে গেছে। সাবেক সভাপতি বিভাগকে সুন্দরভাবে এগিয়ে নিয়েছে। আমার মেধা ও শ্রম দিয়ে কাজ করে সেই গতিধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে। আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম এখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি হলাম অনেক ভালো লাগছে। বড় দায়িত্ব, সবাই আমার জন্য দোয়া করবেন। সকলের সহযোগিতায় আগামী তিনবছর বিভাগের উন্নতিতে কাজ করে যাবো।
উল্লেখ্য, শিক্ষকতার পাশাপাশি তিনি উপস্থাপনা, আবৃত্তি করে থাকেন। বিশ্ববিদ্যালয়ে পড়া কালীন সময়ে ২০০৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অংশগ্রহন করে কবিতা আবৃত্তি তে স্বর্ণপদক অর্জন করে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন সময়ে ছাত্রলীগের ইসলামীক বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে ।
তিনি ২০০৪ সাল থেকে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত আবৃত্তি, উপস্থাপনা ,সংবাদ পাঠ এবং নাট্যশিল্পী হিসাবে নিয়মিত কাজ করে চলেছেন। এছাড়া বিভিন্ন বাংলাদেশের বেসরকারি টেলভিশন চ্যানেল এ নিয়মিত উপস্থাপনা করে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!