ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে দুটি ক্লিনিক বন্ধ করলেন সিভিল সার্জন 


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৮-৮-২০২২ দুপুর ৪:৩৩

যশোরের কেশবপুরে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। গতকাল  রোববার(৭আগস্ট) দুপুরে কেশবপুর সার্জিকাল ও মাতৃমঙ্গল ক্লিনিক সিলড করা হয়েছে। যশোর জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাসের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, অভিযান চলাকালে কেশবপুর সার্জিকাল ও মাতৃমঙ্গল ডায়াগনস্টিক কর্তৃপক্ষ অনুমোদনের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি। এ সব প্রতিষ্ঠানে কর্মরত কোন চিকিৎসক ও নিবন্ধিত কোনো সেবিকাও ছিল না। অপরিছন্ন প্যাথলজি কক্ষে টেকনোলজিস্ট হিসেবে যারা ছিলেন তাদেরও কোনো অ্যাকাডেমিক স্বীকৃতি নেই। হরহামেশা রোগীদের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করে ভুয়া রিপোর্ট প্রদান করছেন। এসব অভিযোগে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান দু’টি বন্ধ করা হয়।

যশোর জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস জানান, ছয় মাস আগে এই সব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানদের সতর্ক করা হয়। কিন্তু এতো দিনেও তারা কোনো নিয়মের ভিতরে আসেনি। এসব কারণে বন্ধ করে দেয়া হয়েছে। বেসরকারি ডায়াগনস্টিক বা হাসপাতাল পরিচালনা করতে গেলে বিধি মোতাবেক ৩৬ ধরনের চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির থাকতে হবে। তিন-চারটি ছাড়া বলতে গেলে এসবের কিছুই নেই এ দুই ডায়াগনস্টিকে। অনুমোদনহীন এমন প্রতিষ্ঠান বন্ধে জেলা স্বাস্থ্য বিভাগের এমন অভিযান চলমান থাকবে। বৈধ কাগজ পত্র ছাড়া কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান চলতে দেয়া হবেনা।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল ও প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান।

উল্লেখ্য, গত শনিবার (৬ আগস্ট) কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকে ভুল সিজারিয়ান অপারেশনে সীমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। বিষয়টি যশোর জেলা সিভিল সার্জন আমলে আনে গত রোববার কেশবপুরে দুটি ক্লিনিকে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ।


ছবি - ইমেইলে

সোহেল পারভেজ জোয়ার্দার 

জামান / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক