কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দশম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা
গাজীপুর মহানগরীর পূবাইলে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার সকালে ওই ছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন কলেজ ছাত্রীর বাবা।
জিএমপির সহকারী কমিশনার (ডিবি) আবু সায়েম নয়ন জানান, ছাত্রটির বাড়ি পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকায়। ওই স্কুল ছাত্রটির সঙ্গে একই এলাকার ভাড়াটিয়া কলেজ পড়ুয়া এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা এক সময় একই স্কুলে একই ক্লাসে লেখাপড়া করত। কিন্তু ছাত্রটি লেখা পড়ায় বিরতি পড়ায় এক ক্লাস পেছনে পড়েছে।
মামলার বাদী মেয়েটির বাবা জানান, আমার মেয়েকে বিয়ে করবে বলে গত ২৯ মে বিকেলে আমি ও আমার স্ত্রীর অনুপস্থিতিতে আমার বাসায় মেয়েকে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ধর্ষণ করে। এক পর্যায়ে আমার মেয়ে তার প্রেমিক স্কুল ছাত্রকে বিয়ে করতে প্রস্তাব দিলে ছেলেটি বিয়ের জন্য রাজি হয়নি। পরে কয়েকদিন আগে ছেলের বাবাকে বিষয়টি জানানো হয়। ছেলের পরিবারও এ বিয়ে করাতে রাজি হয়নি। এক পর্যায়ে ছেলেকে আসামি করে থানায় মামলা দায়ের করি।
এ ব্যাপারে পূবাইল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় রোববার থানায় মামলা দায়ের করেন কলেজ ছাত্রীর বাবা। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামান / জামান
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা