গাজীপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
গাজীপুরে রোটারি ক্লাব অব গাজীপুরের উদ্যোগে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে গাজীপুর মহানগরীর রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজী আজিম উদ্দিন কলেজে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব গাজীপুর এর সভাপতি রোটারিয়ান প্রকৌশলী মুহা: সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রোটারি ক্লাব অফ গাজীপুরের সাবেক সভাপতি রোটারিয়ান বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন। আরো উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর জেলা সচিব রোটারিয়ান মোস্তফা বারী রাজু, গাজীপুর মেট্রোপলিটন কলেজের পরিচালক রোটারিয়ান হাজী মুকছেদুল আলম, অধ্যক্ষ ও রোটারি ক্লাব অব গাজীপুরের নির্বাহী সচিব রোটারিয়ান মোঃ শরিফুল ইসলাম, কোষাধক্ষ রোটারিয়ান রফিকুল ইসলাম, রোটারিয়ান বিজয় কুমার সরকার, মোঃ আব্দুল বাসেদ, মো: জাকির হোসেন, তৌহিদুজ্জামান মোল্লা, আফরোজা ইয়াসমিন, রোটার্যাক্ট ক্লাব অব গাজীপুর বনরুপা'র সভাপতি মেহেদী হাসান ও কোষাধ্যক্ষ ইমন সাহা প্রমুখ। বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচিতে রোটারি ক্লাব অব গাজীপুরের সদস্যরাসহ বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রোটারি ক্লাব অব গাজীপুর এর সভাপতি প্রকৌশলী মুহা: সোহেল রানা জানান, আমাদের এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে। গাজীপুর রোটারি ক্লাব সব সময় গরিব, অসহায় ও দুস্থদের সার্বিক সহযোগিতা করে এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত থাকে। আগামী এক বছর আমরা গাজীপুরের বিভিন্ন স্থানে স্থায়ী ও দীর্ঘমেয়াদী আরো অনেকগুলো সামাজিক উন্নয়নমূলক কাজ করবো।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied