চট্টগ্রামে ইয়াবা সহ ইউপি সদস্যের স্ত্রী ও তার সহযোগী গ্রেপ্তার
চট্টগ্রামে পৃথক অভিযানে এক ইউপি সদস্যের স্ত্রী ও তার সহযোগীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২১ হাজার ৩৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার উত্তর মার্দশা এলাকার ইউপি সদস্য মোজাম্মেল হক ইকবালের স্ত্রী শায়লা সাবরিন মিতু (৩৪) ও তার সহযোগী বাঁশখালী থানার কালিপুর গ্রামের মৃত সুলতান আহম্মেদের মেয়ে মর্তুজা আক্তার (৩৭)।শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সাতকানিয়া ও নগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল মেম্বারের বসতঘরে মাদক মজুত রয়েছে; এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তার স্ত্রী শায়লা সাবরিন মিতুকে গ্রেপ্তার করা হয়। পরে তার নিজের হাতে বের করে দেওয়া একটি শপিং ব্যাগ থেকে ১৮ হাজার ৩৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিতু জানায়, সে দীর্ঘদিন ধরে তার স্বামী ইকবাল মেম্বারের সহযোগিতায় কক্সবাজার থেকে মাদক কিনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
অন্যদিকে, নগরীর বাকলিয়া রাহাত্তারপুল এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইউপি সদস্যের স্ত্রীর সহযোগী মর্তুজা আক্তারকে (৩৭) গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরের স্টিলের আলমারি থেকে ৩ হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।তিনি আরও জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
Link Copied