লঞ্চের ধাক্কায় ডুবল বালুবাহী বাল্কহেড, নিখোঁজ ২
বরিশালে লঞ্চ ও বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে বাল্কহেডটি ডুবে গেছে। এতে ওই বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। তবে নিরাপদে লঞ্চটি নোঙর করা হয়েছে।সোমবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে জেলার উজিরপুরে সন্ধ্যা নদীর মীরের হাট নামক এলাকায় এ নৌ দুর্ঘটনা ঘটে।
ধাক্কা দেওয়া লঞ্চটির নাম মর্নিং সান-৯। লঞ্চটি পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে ঢাকায় যাচ্ছিল।
বাল্কহেডের নিখোঁজ শ্রমিকরা হলেন- মিলন মিয়া ও কালাম।মর্নিং সান-৯ লঞ্চের ছাদে থাকা কয়েকজন যাত্রী বলেন, লঞ্চটি দ্রুত গতিতে চলছিলে। এর মধ্যে দেখতে পাই আড়াআড়িভাবে আসা বালুবাহী একটি বাল্কহেড থেকে মাস্টার লাইট দিয়ে সিগন্যাল দিচ্ছিলো। তবে দুইটা নৌযানই একই গতিতে চলছিলো। এরপর বাল্কহেডটি লঞ্চের মাঝখানে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায় এবং বাল্কহেডের দুইজন নিখোঁজ হয়। এছাড়া লঞ্চের তলা ফেটে যায়।
উজিরপুর থানা পুলিশের ওসি আলী আর্শাদ বলেন, ঘটনাস্থলে আমরা রয়েছি। বর্তমানে উজিরপুরের চৌধুরীর হাট এলাকায় লঞ্চটি নোঙর করা হয়েছে। দুর্ঘটনায় বালুবাহী বাল্কহেডটির দুইজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বাল্কহেভের দুই স্টাফকে উদ্ধারে সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নেবে।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি