ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরায় মিঠাপানিতে বাগদা চিংড়ি চাষে সাফল্য


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৮-২০২২ দুপুর ১১:১৬

সাতক্ষীরার চিংড়ি প্রদর্শনী খামারের বৈজ্ঞানিক কর্মকর্তারা মিঠাপানিতে রপ্তানিজাত বাগদা চিংড়ি উৎপাদন করে সাফল্য পেয়েছেন। সাদা মাছের সঙ্গে বাগদা চিংড়ির মিশ্র চাষের মাধ্যমে এ সফলতা এসেছে। 

খামার সংশ্লিষ্টরা জানিয়েছেন, লবণ পানির চেয়েও মিঠাপানিতে চিংড়ির গ্রোথ ভালো হয়েছে। আর এসব চিংড়ি প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর এলাকায় অবস্থিত সরকারি চিংড়ি প্রদর্শনী খামারের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ইসাহক আলী এতথ্য নিশ্চিত করেছেন। 

ইসাহক আলী জানান, সাতক্ষীরা জেলার মাটিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা বাগদা চিংড়ি উৎপাদনে খুবই উপযোগী। ৫০ একর খামারের ৬টি মিঠাপানির পুকুরে সাদা মাছের সঙ্গে বাগদা চিংড়ির মিশ্র চাষ করে সফলতা এসেছে। শুধু তাই নয়, লবণ পানির উৎপাদিত চিংড়ির চেয়েও মিঠাপানিতে চাষ করা চিংড়ির গ্রোথ ভালো হয়েছে।
 
তিনি আরো জানান, সাতক্ষীরার যে কোনো ঘেরে বা মিঠাপানির পুকুরে বাগদা চিংড়ি উৎপাদন সম্ভব। এজন্য প্রথমেই ভালোভাবে পুকুর বা ঘের তৈরি করতে হবে। পুকুরের তলা ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপর পানি উঠিয়ে চুন প্রয়োগ করার পর পানির পিএইচ ও অ্যামোনিয়া পরীক্ষা করে বাগদা রেনু পোনা ছাড়তে হবে। দিনে দুবার পুষ্টিকর খাবার দিতে হবে। তাহলে মাছের মৃতুর হার রোধ হবে এবং ভালো গ্রোথও পাওয়া যাবে।

সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের একটি পুকুরের মিঠাপানিতেও চিংড়ি চাষ হয়েছে। ওই পুকুরের মালিক ও মাছ চাষি কওছার আলী জানান, তার ১০ বিঘার মিঠাপানির ঘের রয়েছে। সেখানে তিনি রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন কার্পজাতীয় মাছ চাষ করেন। কিন্তু চলতি মৌসুমে সাদা মাছের সঙ্গে পরীক্ষামূলকভাবে ১০ হাজার বাগদা চিংড়ি ছাড়েন। তিন মাস পর জাল দিয়ে চিংড়ি ধরা শুরু করেন। বর্তমানে প্রতি কেজি বাগদা চিংড়ি ৯০০ থেকে ৯৫০ দরে বিক্রি করছেন। 

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান জানান, সাতক্ষীরা জেলায় যে কোনো মাছ উৎপাদনে খুবই সম্ভবনাময়। জেলার চাষিরা লবণপানির চিংড়ির সঙ্গে সাদা মাছ উৎপাদন করছেন। 

তিনি আরো জানান, প্রতি বছর প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয় এ জেলায়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে। তাছাড়া দেশের বাইরে চিংড়ি ও সাদা মাছ রপ্তানি করেও উল্লেখযোগ্য হারে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত