ডিসেম্বরের মধ্যে টঙ্গী-জয়দেবপুর ডাবল রেল লাইন চালু হচ্ছেঃ রেলমন্ত্রী
চলতি বছরের ডিসেম্বরে মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইন চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। জ্বালানির দাম বৃদ্ধির কারণে অন্যান্য পরিবহনের পাশাপাশি শীঘ্রই রেলের ভাড়াও সমন্বয় করার কথাও জানান তিনি। মঙ্গলবার দুপুরে গাজীপুরে চলমান ডাবল রেল লাইন তৈরি কাজ পরিদর্শন শেষে একথা জানান রেলমন্ত্রী ।
জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত ১১ কিলোমিটার ডাবল রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ ২০১৯ সালের ডিসেম্বরে শুরু হয়। ভারতীয় প্রতিষ্ঠান অ্যাফকন্স ও কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (কেপিটিএল) যৌথভাবে এর নির্মাণ কাজ করছে।
মঙ্গলবার দুপুরে কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রী। পরিদর্শন শেষে জয়দেবপুর জংশনে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপ কালে মন্ত্রী বলেন, এ বছরের ডিসেম্বরে মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইন চালু করা হবে।
এদিকে, জয়দেবপুর টঙ্গী ডাবল রেলপথ নির্মাণ প্রকল্প পরিচালক নাজনীন আরা কেয়া জানিয়েছেন, এ প্রকল্পের কাজের মেয়াদ রয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত। নির্মাণ কাজ শুরুর পর থেকে করোনা জন্য কিছুটা বিলম্ব হলেও নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা হবে।
রেল চলাকালীন সময়ে রেলপথ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকে। কেউ যদি রেল লাইনে এসে দুর্ঘটনায় পড়ে এর জন্য রেল মন্ত্রনালয় দায় নেবে না বলেও জানান রেলমন্ত্রী।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied