ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে হুইল চেয়ার বিতরণ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২২ বিকাল ৫:২৩

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী পরিবারকে হুইল চেয়ার দিয়ে সহায়তা করলো ভিলেজ ভিশন বাংলাদেশ নামের স্থানীয় একটি সংগঠন। ওই পরিবারের  পিতা পুত্র দুজনেই প্রতিবন্ধী । উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের জয়নাল আবেদীন (৭০) বস্তুল ইহাসাক উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ১৫ বছর আগে স্ট্রোক করে শারীরিক প্রতিবন্ধিতায় ভুগছেন আর ছেলে হৃদয় হোসেন (২৫) জন্মগত ভাবেই সেরিব্রাল পলসি (সিপি) শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে জন্ম গ্রহন করে বসবাস করছেন। একই পরিবারে ২জন প্রতিবন্ধী ব্যক্তি নিয়ে চলছে সংসারের দর্বিসহ জীবন। এমন পরিস্থিতিতে ভিলেজ ভিশন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শরিফ খন্দকার ও ওই সংগঠনের ভলান্টিয়ারগন ওই পরিবারে গিয়ে পাশে দাড়ায়। মানবতার কাজে সবার পাশে  এই শ্লোগান নিয়ে ছেলে হদয় হোসেনকে ১টি হুইল চেয়ার দেওয়ার ওয়াদা করেন। সেই প্রেক্ষাপটে ফেসবুক বন্ধুদের কাছে আবেদন করলে অর্থের যোগান হয়।  হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাষ্ট’র তত্বাবধানে প্রচেষ্ঠা (সবার পাশে) এই চেয়ার প্রদান করেন। ৮ আগষ্ট বিকালে  ভিলেজ ভিশনের অর্থায়নে ওই পরিবারে গিয়ে হৃদয় হোসেন (সিপি শারীরিক) প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেন হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাষ্ট এর  প্রচেষ্ঠা (সবার পাশে) এর পরিচালক পরিচালক শাহাবাজ খান সনি। এ সময় উপস্থিত ছিলেন ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার, ডাক্তার রাজু আহমেদ,ভলান্টিয়ার  সুলতান মাহমুদ, সাকিল আহমেদ,সিয়াম ।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন