ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ সাইবার হামলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ১০:২১

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২০০টি প্রতিষ্ঠানে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে বলে দেশটিতে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা হানট্রেস ল্যাব জানায় বলেও প্রতিবেদনে বলা হয়।

হানট্রেস ল্যাবের বিবৃতিতে বলা হয়, ফ্লোরিডা ভিত্তিক আইটি কোম্পানি কাসেয়াকে লক্ষ্য করে হ্যাকাররা এই হামলা চালায়। এর আগে তারা ক্যাসেয়ার সফটওয়ার ব্যবহার করা করপোরেট নেটওয়ার্কগুলোতে হামলা চালায়। তারা এ ঘটনার তদন্ত করছে বলে জানায় হানট্রেস ল্যাব।

আরো বলা হয়, রাশিয়া সংশ্লিষ্ট হ্যাকার গ্রুপ রেভিল (REvil) এই হামলা চালিয়েছে বলে তাদের ধারণা। রেভিল হলো বিশ্বের সবচেয়ে বিস্তৃত এবং লাভজনক সাইবার অপরাধী গ্রুপ। গত মে মাসে তারা বিশ্বের সর্ববৃহৎ মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান জেবিএস-এ হামলা চালায় বলে এফবিআই অভিযোগ করে।

এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্র যখন সপ্তাহব্যাপী স্বাধীনতা দিবস উদযাপনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো সংস্থা এই হামলার ঘটনার তদন্ত করছে।

প্রীতি / প্রীতি

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক