ভোলায় দুটি ট্রলারডুবিতে ৮ জেলে নিখোঁজ
ভোলার ঢালচরে বৈরী আবহাওয়ায় কবলে পড়ে মাছ ধরার দুটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১০ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৮ জেলে নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে বয়ার চরের পূর্ব দিকে ১৩ জেলে নিয়ে ইউসুফ মাঝির ট্রলার ডুবে যায়। খবর পেয়ে অন্য ট্রলারের মাঝিরা ৫ জনকে জীবিত উদ্ধার করেন। এখননো৮ জেলের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া সকালে ঢালচরের তারুয়া এলাকায় ৫ জেলে নিয়ে অপর একটি ট্রলার ডুবে গেছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ট্রলার মাঝি ইউসুফ জানিয়েছেন, ৮ জেলের ভাগ্যে কি রয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। বৈরি আবহাওয়া ও অন্ধকার হয়ে যাওয়ায় তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কে. এম শাফিউল কিঞ্জল জানান, যে দুটি ট্রলার ডুবছে সে বিষয়ে কোস্টগার্ড অবগত রয়েছে। এর মধ্যে একটি ট্রলারের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্য ট্রলারের যারা
নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের পূর্ব ও পশ্চিম জোনকে জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযান পরিচালনা করবে। কোস্টগার্ড দক্ষিণ জোনের সমুদ্রগামী জাহাজ না থাকায় তারা এখনো উদ্ধার কাজ শুরু করতে পারেনি। তবে বুধবার সকালে নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ শুরু করবেন বলেও জানান তিনি।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি