ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জেলা প্রশাসনের অভিযানে ৯ ফিলিং স্টেশনকে অর্থদণ্ড


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ১২:২৯

নানা অনিয়ম, প্রয়োজনীয় কাগজ-পত্র না থাকা এবং ওজনে কারচুপির দায়ে ৯ টি ফিলিং স্টেশনকে ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধা ৭ টা পর্যন্ত জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  উমর ফারুক ২নাম্বার গেইট ও চান্দগাও এলাকায় অভিযান পরিচালনা করে খান এন্ড  ব্রাদার্সকে ১০ হাজার টাকা, ফসিল পেট্রোল পাম্পকে ১০ হাজার, বাকলিয়ায় কর্ণফুলী ফিলিং স্টেশনকে ২০ হাজার ও মীর ফিলিং স্টেশনকে ১০ হাজারসহ মোট  ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অন্যদিকে চান্দগাও সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাসুদ রানা নগরীর নাসিরাবাদ ও প্রবর্তক এলাকায় অভিযান চালিয়ে আলহাজ্ব  ফয়েজ আহমেদ  এন্ড  সনসকে ১০ হাজার, বাদশা মিয়া ফিলিং স্টেশনকে ১০ হাজারসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস হাক্কানী টাইগারপাস, ডিটি রোড, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে  রিফুয়েলিং স্টেশন ইউনিট - ১ কে ৫০ হাজার টাকা ও নূর এ মদিনা সিএনজি ফিলিং স্টেশনকে  ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি, ওজনে কম দেয়া, লাইসেন্স না থাকা, জ্বালানি তেলের মান নিয়ে অভিযোগ থাকায় নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ফিলিং স্টেশন প্রতিষ্ঠায় জেলা প্রশাসকের কার্যালয়ের অনাপত্তিপত্র, বিষ্ফোরক অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স প্রয়োজন কিন্তু সরজমিনে দেখা যায় অনেকেরই প্রয়োজনীয় কাগজপত্র নেই। যার ফলে তাদের অর্থদণ্ড করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী