দুটি মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণে রাসিক ও ওয়াটার এইডের সমঝোতা
রাজশাহী মহানগরীতে দুটি মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণে রাজশাহী সিটি কর্পোরেশন ও ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুরে নগর ভবনে মেয়রের দপ্তর কক্ষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন ও ওয়াটার এইডের পক্ষে কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পূর্বে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং ওয়াটার এইড ও ইএসডিও কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
চুক্তি অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ওয়াটার এইডের আর্থিক ও কারিগরি সহযোগিতায় রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় ও আদালত চত্বরে অত্যাধুনিক দুটি মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করবে ইএসডিও। সেখানে পুরুষ-মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, ব্রেস্ট ফিডিং কর্নার, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ব্যবস্থা, রেইন ওয়াটার হার্ভেস্টিং, সোলার সিস্টেমসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়াটার এইড বাংলাদেশের ডিরেক্টর (প্রোগ্রাম) হোসাইন আই আদিব, জোনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ রেজাউল হুদা মিলন, ব্যবস্থাপক (ইউএসআর) বিএম জাহিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার তানজিল হাসান ও আফসানা কনা, প্রোগ্রাম ম্যানেজার বাবুল বালা, ইএসডিও এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জামিনী কুমার রায়, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন সহ সিটি করপোরেশনের অন্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied