ফেনী সদর থানার ওসিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের স্ত্রী লুৎফুন নাহার। বুধবার (১০ আগস্ট) দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হলে বিচারক মুহাম্মদ আশেকুর রহমান তা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন- ওসি মো. নিজাম উদ্দিন, ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. ইমরান হোসেন, নারায়ণ চন্দ্র দাশ, ডিএসবির এসআই হাবিবুর রহমান, ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন এবং ছাত্রলীগ নেতা মো. সৈকত।
আদালত সূত্রে জানা যায়, মামলার শুনানিতে বিচারক বলে, আগামী এক মাসের মধ্যে প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য ফেনী পিবিআই পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে। আদেশে অবশ্যই ওসির তদূর্ধ্ব কোনো অফিসারকে এ মামলা তদন্ত করতে বলা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে (৪৮) গত ২১ জুলাই রাতে ঢাকার পল্টনের বিজয়নগর এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। এরপর জাকির হোসেন জসিমকে ঢাকা থেকে ফেনী নিয়ে আসা হয়। ওই দিন রাতে তার বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারের দাবি করে। তবে তার পরিবারের দাবি, পুলিশ তাদের পকেট থেকে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে জসিমের মেয়ে পপিকে বলতে শোনা যায়, আপনারা কেন এখানে এটা রাখছেন? এ অস্ত্র আপনারা দিয়েছেন। তখন ওসি বললেন, আমরা দিয়েছি।
লুৎফুন নাহারের দাবি, তার স্বামীকে পুলিশ পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে।
জাকির হোসেনের বাড়ি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামে। তবে তিনি ফেনী শহরের রামপুরে একটি বাসায় থাকতেন।
পুলিশ জানিয়েছে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জাকির হোসেনের দেয়া তথ্যানুযায়ী তার ফেনী শহরের রামপুরের বাসা থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪টি গুলি ও ২টি ছুরি উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে ফেনী মডেল থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied