ফরিদগঞ্জে নারী মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়ন থেকে ৭ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাম্মৎ তামান্না বেগম (২৫) নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে। সে ওই ইউনিয়নের লড়াইরচর গ্রামের তফাদার বাড়ির মো. রাসেল হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১০ আগস্ট) মাদক বেচাকেনার খবর পেয়ে থানার ওসির নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম, মো. সেলিম মিয়া, একরামুল হক, বরকত উল্যাহ, নাঈম হোসেন, মো. আমজাদ হোসেনসহ একদল পুলিশ চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর গ্রামের তফাদার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের বসত বিল্ডিংয়ের ভেতর থেকে ৭০ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে গৃহবধু মোসাম্মাৎ তামান্না বেগমকে আটক করা হয়। এ সময় কৌশলে তার স্বামী রাসেল হোসেন পালিয়ে যায়।
আটককৃত গৃহবধূ তামান্না ও তার স্বামী রাসেল দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা নিশ্চিত করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আটককৃত তামান্না ও তার স্বামী (পলাতক) রাসেলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অপর আসামিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি