ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

উপকূলীয় অঞ্চল সবুজায়নের লক্ষে পুলিশের ব্যতিক্রম উদ্যোগ


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ২:২৩

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভাঙ্গন কবলিত এলাকা উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায় সবুজায়নের লক্ষে থানা পুলিশের পক্ষে থেকে থানা চত্বর ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ  রোপন ও বিতরন করা হয়েছে। বুধবার সকালে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান (বিপিএম) কতৃক প্রেরিত বৃক্ষ ও দিক নির্দেশনায় কয়রা থানার ওসির এবিএমএস দোহা (বিপিএম) নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষ রোপন ও বিতরন করা হয়।ভাঙ্গন কবলিক এলাকা কয়রায় এই সর্বপ্রথম পুলিশের পক্ষ থেকে সুবজায়নের লক্ষে বৃক্ষ রোপন ও বিতরনের এই ব্যতিক্রম উদ্যোগকে সচেতন মহল ও সুশীল সমাজের মানুষ সাধ্যবাদ জানান।বৃক্ষরোপণ ও বিতরন কালে  সংক্ষিপ্ত বক্তব্যে কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, বর্ষাকাল বৃক্ষরোপনের সবচেয়ে উপযুক্ত সময়।খুলনা জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সবুজ পৃথিবী তুলে দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ওসি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করা সকলকে কমপক্ষে তিনটি বৃক্ষ রোপনের আহবান জানান।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও