আরএমপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পুলিশ কমিশনার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পবা থানা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয়। এসময় আরএমপি পুলিশ কমিশনার পবা থানার মদনহাটী এলাকায় বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন।
গত ৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন চত্বরে নিম, জাম ও শিমুল গাছের চারা রোপণের মাধ্যমে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২’ এর উদ্বোধন করেন।
এবার জাতীয় বৃক্ষরোপণ অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষমেলা প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।
জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২ এর সাথে সামঞ্জস্য রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আজ ১১ আগস্ট ২০২২ সকালে আরএমপি’র শাহমখদুম ক্রাইম বিভাগের পবা থানা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ অনুষ্ঠানে আরএমপি'র সম্মানিত কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবা থানার মনদহাটী এলাকায় বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন। এসময় পুলিশ কমিশনার মহোদয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে রাজশাহী মহানগরীকে সবুজে শোভিত করতে এবং বাংলাদেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে তিনি নগরীর কোন পতিত জমি ফেলে না রেখে গাছ লাগাতে ও গাছের যত্ন নিতে সকলকে আহবান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূরে আলম, পবা থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ হোসেন-সহ আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পর্যায়ক্রমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সকল থানা ফাঁড়ি এলাকায় আরএমপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ পালিত হবে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে
কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট
Link Copied