সোহাগ হত্যা মামলায় ফন্টু চাকলাদারের জামিন নামঞ্জুর
যশোরে যুবলীগকর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় তৌহিদ চাকলাদার ফন্টু আদালতে আত্মসমার্পণ করেছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) যশোর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমার্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। ফন্টু চাকলাদার হত্যা মামলাটির চার্জশিটভুক্ত আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি ইদ্রিস আলী।
মামলার সূত্রমতে, ২০১৮ সালের ২৮ আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগকর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহম্মদ ২০২০ সালের ২০ জুলাই ফন্টু চাকলাদারসহ ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে এতদিন জামিন না নিলেও বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। এরপর আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান