ঝিনাইদহে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুলের শিক্ষিকা বেধড়ক পেটালেন ছাত্রকে
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেধড়ক পেটালেন ওই বিদ্যালয়েরই একজন শিক্ষিকা। অর্ঘ্য ঘোষ নামের ওই ছাত্র নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত। সে কালীগঞ্জ পৌর এলাকার মাহাতাব উদ্দিন কলেজপাড়া নিবাসী অরুপ কুমার ঘোষের ছেলে।
অর্ঘ্য জানায়, বুধবার অন্যান্য দিনের ন্যায় যথারীতি বাংলা ক্লাসে পাঠদানের জন্য আসেন সাখী সুলতানা ম্যাডাম। শ্রেণিকক্ষে ঢুকেই ম্যাডাম সকলের বই আছে কি-না দেখছিলেন। এক পর্যায়ে আমার কাছে এসে দেখতে পান আমার সামনে বাংলা বইয়ের ‘তথ্য প্রযুক্তি’ গল্পটি বের করা রয়েছে। ম্যাডাম ভেবেছেন আমি মনে হয় তথ্যপ্রযুক্তি বইটি বের করে রেখেছি। তাই রেগে উনি আমাকে প্লাস্টিকের বেতের লাঠি দিয়ে দুই হাতে, পিঠে এবং পায়ে অনেকগুলো বাড়ি মারেন। ফলে আমার শরীরে বেতের দাগ দৃশ্যমান হয় ও বেশকিছু স্থানে রক্ত জমাট বেঁধে যায়। এটা বাংলা বইয়ের ‘তথ্যপ্রযুক্তি’ গল্প, তথ্যপ্রযুক্তি বই নয় বলেও ম্যাডামকে আমি বোঝাতে পারিনি।
অর্ঘ্যের কাকা উজ্জ্বল কুমার ঘোষ জানান, আমাদের সন্তানকে স্কুল শিক্ষিকা যেভাবে মেরেছেন, এভাবে একটি পশুকেও মারা হয় না। আমি একজন শিক্ষক হয়ে ওই শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষিকা সাখী সুলতানার সাথে তার ০১৭১৯৬২৮৫৭৮ নাম্বারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সঙ্গে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসুধন সাহা জানান, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এমন একটি ঘটনা আমি শুনেছি। ঘটনা কূ ঘটেছিল ভালোভাবে সেটা আমি আগে জানব। তবে কোনো শিক্ষার্থীকে শারীরিক কিংবা মানসিক নির্যাতন করা শিক্ষানীতি বহির্ভূত একটি কর্মকাণ্ড। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত শিক্ষকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের ঘটনা সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কোনো ঘটনা নয়। শারীরিকের পাশাপাশি প্রাইভেটের জন্য মানসিকভাবেও শিক্ষার্থীদেরকে নির্যাতন করার একাধিক অভিযোগ রয়েছে বিদ্যালয়টির শিক্ষকদের বিরুদ্ধে। সিন্ডিকেটের মাধ্যমে প্রাইভেটের রমরমা বাণিজ্য শুরু করেছেন এইব বিদ্যালয়ের কতিপয় শিক্ষক। তাই এখন সর্বমহলে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এমএসএম / জামান
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!