ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পশ্চিম রেলের কানুনগো মহসিনের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১২-৮-২০২২ দুপুর ২:৪৫
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এর প্রধান ভূ-সম্পত্তি দপ্তরের কানুনগো মহসিন আলী'র বিরুদ্ধে রেলের সরকারি সম্পত্তি অবৈধ লিজসহ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 
 
অভিযোগ সুত্রে জানা যায়, কানুনগো মহসিন ও তার একজন সহকারী মিলে রেলের জায়গা বরাদ্দের নামে মোটা অংকের উৎকোচ গ্রহণ করেছেন। উৎকোচ না পেলে বরাদ্দ পেতে ভোগান্তি সৃষ্টি করেন তারা।
 
লিজ দেওয়া নামেও মোটা অংকের উৎকোচ গ্রহণ করেছেন এমন কয়েকজন বলেন, উদ্ধর্তন অফিসারের নাম করে লক্ষ লক্ষ টাকা আদায় করেন তিনি। টাকা না দিলে ভোগান্তি সৃষ্টি করেন। 
 
রেলের একটি সুত্র বলছে, রাজশাহী রেলে কর্মরত নয় এমন অনেক সাধারণ মানুষ অবৈধভাবে জায়গা দখল করে বসবাস করছেন। তারা প্রত্যেকেই ৫০ হাজার টাকা করে দিয়েছেন কানুনগো মহসিনকে। কানুনগো মহসিনকে টাকা না দিয়ে রেলের কোন স্থানে অবৈধ স্থাপনা তৈরি সম্ভব নয়। এমনকি রেলের জায়গায় অবস্থিত অবৈধ প্রতিটি প্রতিষ্ঠানকে-ই মাসোহারা দিতে হয় এই মহসিনকে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন 
ভুক্তভোগী বলেন, হাজরাপুকুর রেল কলোনি ও শিরোইল কলোনীর রেলওয়ে মাঠের পিছনে অনেক জায়গা টাকার বিনিময়ে  মৌখিত অনুমোদন দিয়েছেন তিনি। সেখানে অনেকেই এখন বাসাবাড়ি করে বসবাস করছেন। 
 
এ বিষয়ে কানুনগো মহসিন আলী বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলো সব মিথ্যা। আমি এসব কাজে জড়িত নই।
 
জানতে চাইলে প্রধান ভূ-সম্পত্তি কর্মকতা রেজাউল করিম বলেন, এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই, যদি ঘটে থাকে তাহলে আমাকে লিখিত অভিযোগ দিতে হবে। কানুনগো মহসিন আলী বিভাগীয় কর্মকর্তার (পাকশী) অধিনে কর্মরত। আপনি তার সঙ্গে কথা বলুন। 
 
কথা বললে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকতা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এরকম কোন ঘটনা হওয়ার কথা নয়। তবে কেউ যদি এরুপ করেন বা ভুক্তভোগী আমাকে অভিযোগ দেয়, তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম