পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
২০ বছর বয়সের এক এসএসসি পরীক্ষার্থী শুক্রবার সকালে পাবনা সদর উপজেলার মজিদপুরে ট্রাক চাপায় নিহত হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে পাবনা-রাজশাহী মহসড়কের মজিদপুর রায়া ফিড মিলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রজব আলী পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে এবং টেবুনিয়া ওয়াছিম পাঠশালার ছাত্র ছিল। স্থানীয়রা জানান, রজব মোটরসাইকেলে করে পাবনায় যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়। পাবনা-রাজশাহী মহসড়কের মজিদপুর এলাকায় দ্রুতগতি সম্পন্ন একটি ট্রাক পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই রজব আলী মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied