ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইজিবাইক চোর চক্রের ৩ সদস্যকে জেল হাজতে প্রেরণ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২২ বিকাল ৬:৩৮

আটককৃত ইজিবাইক চোর চক্রের ৩ সদস্যকে পাবনার এক আদালত শুক্রবার জেল হাজতে পাঠিয়েছেন।  
এর আগে পাবনা পুলিশ পাবনা ও নাটোরে অভিযান চালিয়ে ব্যাটারীচালিত ইজিবাইকসহ চোর চক্রের তিন সদস্যকে বৃহস্পতিবার রাতে আটক করে। 
আটককৃতরা হলেন-পাবনার ঈশ^রদী উপজেলার পাকশী আমতলা গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে রতন আলী (২৮), রাজশাহীর মতিহার থানার খোজাপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে জুয়েল হোসেন (৩২) ও নাটোর সদর উপজেলার সিংগা ঢাকাপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আজিজুল ইসলাম (৩৬)।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানা, বৃহস্পতিবার (১১ আগস্ট) একটি ইজিবাইক চুরির ঘটনায় মামলা হয়। ওইদিন রাতেই সেই মামলা তদন্তে ও ইজিবাইক উদ্ধারে নামে পাবনা সদর থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ দল। তারা প্রথমে পাকশী থেকে চোর চক্রের মুল হোতা রতন আলীকে আটক ও দু’টি ইজিবাইক জব্দ করা হয়।
পরে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইক কেনাবেচা ও দখলে রাখার দায়ে চক্রের অপর দুই সদস্য জুয়েল ও আজিজুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইজিবাইক কেনাবেচার কাজে ব্যবহৃত ৪৬ হাজার ৪শ’ টাকাও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে। 
শুক্রবার বিকেলে তাদেও জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন