কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় দফাদার নামক ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আপনেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পরে তেলবাহি ট্যাংকার থেকে জ্বালানি তেল আনলোড করার সময় অসাবধানতায় আগুন ধরে যায়। এতে অগ্নিদদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরো এক শ্রমিক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের শাহাজুল (৩৫) ও একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬)।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক জানে আলম জানান, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিভাবে আগুন লেগেছে সে বিষয়টি খতিয়ে দেখা হবে।
দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি