নিজেকে বাঁচাতে বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু
দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে একাধিক তদন্ত কমিটি গঠন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে সাংবাদিক শামীম রেজাকে লাঞ্ছিত ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একাধিক তদন্ত কমিটি গঠনের পর থেকে নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।
জানা যায়, গত ২৪ জুলাই দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক শামীম রেজা দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তার নিকট পেঁয়াজ বীজ বিতরণের তথ্য চাইতে গেলে তাকে লাঞ্ছিত করে অবরুদ্ধ করে রাখেন। পরে দৈনিক সকালের সময়ের পত্রিকা কর্তৃপক্ষ কৃষি কর্মকর্তাকে মোবাইল করলে শামীম রেজাকে ছেড়ে দেন। ওই দিন বিকেলে শামীম রেজা বাদী হয়ে কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর কৃষি কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি তদন্ত ও সাংবাদিক লাঞ্ছিতের বিচার দাবিতে একাধিক কর্মসূচি পালন করেন জেলার সংবাদিকরা।
বিষয়টি বিভিন্ন গণমাধ্যম প্রকাশ হওয়ায় নড়েচড়ে বসে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনসহ বিচার বিভাগ। কৃষি কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি তদন্তে বিচার বিভাগ, জেলা প্রশাসন ও জেলা কৃষি বিভাগ পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। এতেই নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। ইতোমধ্যে সাংবাদিক নেতা, রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধিদের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা করছেন কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।
এ বিষয়ে দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী বলেন, দামুড়হুদা উপজেলা কৃষি বিভাগের ২০২০-২১ ও ২০২১-২২-এর সমস্ত প্রকল্পসহ চলমান যে প্রকল্প রয়েছে সেগুলো যদি সঠিকভাবে তদন্ত করা হয় তবে তার অনিয়ম ও দুর্নীতির চিত্র বেরিয়ে আসবে। কৃষি অধিদফতর বাদে অন্য কোনো সংস্থা দিয়ে দামুড়হুদা উপজেলা কৃষি বিভাগের প্রকল্পসমূহ তদন্তের দাবি করছি।
তিনি আরো বলেন, আপস-মীমাংসার কোনো প্রশ্নই আসে না। তদন্তের মধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আগামীতে আরো কঠোর কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied