ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নাজিরপুরে মুহূর্তের মধ্যে ১০ একর জমি নদীগর্ভে বিলীন


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ৩:১৪
পিরোজপুরের নাজিরপুরের মধূরাবাদ ও ভুবনখালী গ্রামসংলগ্ন কালীগঙ্গা নদীতীরবর্তী চরে শনিবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক ৬-৭টার দিকে মুহূর্তের মধ্যে প্রায় ১০ একর আবাদী জমি  নদীতে বিলীন হয়ে যায় এবং ভাঙন অব্যাহত রয়েছে। সমুদ্রে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় অঞ্চলে পানি বেড়ে যায়। নদীর পানি কমার সাথে সাথে নদীতে তীব্র স্রোত হওয়ায়  ভাঙন সৃষ্টি হয়েছে। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
স্থানীয় সুত্রে জানা যায়, নদীগর্ভে বিলীন হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মধূরাবাদ ও ভুবনখালী  গ্রামের  প্রায় ১৫টি পরিবার। হুমকির মুখে এলাকার আরো প্রায় ২০টি  বাড়িসহ রাস্তাঘাট ও মন্দির রয়েছে।  আতংকের মধ্যে রয়েছেন এলাকার মানুষ।
 
শ্রীরামকাঠী  ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বেপারী বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সংখ্যা প্রতিদিন বাড়বে বলে আশংকা করা হচ্ছে। নদীতে পানি কমার সাথে সাথে তীব্র স্রোতের কারণে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এ পর্যন্ত  প্রায় ১৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করার জন্য দ্রুত ব্যবস্থা করছি।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন