ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে নতুন স্কুল এমপিওভুক্ত ব্যাপারে অবগত নন শিক্ষা অফিসার


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৩-৮-২০২২ বিকাল ৫:৩৪
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির ধানুরা চকপ্রভুরাম উচ্চ উচ্চ বিদ্যালয়টি এতোদিন পরে সম্প্রতি এমপিওভুক্ত করা হয়েছে। অথচ এ সম্পর্কে শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান অবগত নন। এতে শুরু হয়েছে নানান আলোচনা ও সমালোচনা।
 
স্থানীয়রা বলছেন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান দেখভালের জন্য উপজেলা পর্যায়ে শিক্ষা অফিসার ও কর্মচারী দিয়ে লাভ কি। অযথা এদের পিছনে সরকারি টাকা নষ্ট ছাড়া কিছুই নয়। একটা প্রতিষ্ঠান এমপিও হল আর শিক্ষাকর্তা বাবু জানেন না। তবে, না জানারও কথার কারণ হিসেবে জানা গেছে, তিনি তো রাজশাহী শহর থেকে অফিস করেন। এজন্য থাকেন শহরে। না কি ভুয়া তথ্যের ভিত্তিতে হয়েছে, এমপিও এমন প্রশ্ন শিক্ষা শিক্ষাবিদদের।
 
জানা গেছে, বিগত ১৯৯৯ সালে উপজেলার কামারগাঁ ইউপির ধানুরা চকপ্রভুরাম উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। পরে বিগত ২০০৩ সালে পাঠদানের অনুমতি পান। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের অবকাঠামোর চরম বেহাল অবস্থা। দরজা জানালা ভাঙা। প্রতি মুহুর্তে স্থানীয় বখাটেরা ওই বিদ্যালয়টির ঘরেই গিয়ে মাদক সেবন করে আড্ডা দেয়। স্কুলের খাতা কলমে শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে এর চিত্র উল্টো। নিয়োমিত স্কুল চলে না, অনেক শিক্ষক চাকুরি ছেড়ে চলে গেছেন। কারণ দীর্ঘ সময় ধরে এমপিও না হওয়া আর শিক্ষার্থী ও শিক্ষক না আসা। তবে, প্রধান শিক্ষক মজিদের ক্ষমতার দাপটে যেতে বাধ্য হয়েছেন অনেকে।
 
স্থানীয়রা জানান, একটা প্রতিষ্ঠান এমপিও করতে হলে সবগুলো নিয়ম পুরুণ অবশ্যক। কিন্তু চকপ্রভুরাম উচ্চ বিদ্যালয়ে কোন নিয়ম কানুন নেই। স্কুল চলে না সেখানে এমপিও হয় কিভাবে। সরেজমিনে তদন্ত না করে অর্থের বিনিময়ে হয় এমন কাজ। যা শিক্ষা ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলেছেন। তবে, অন্য শিক্ষক চলে যায়, আর ওই পদে প্রধান শিক্ষক আব্দুল মজিদ নিয়োগ দিতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেন।
 
কিন্তু এসব বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল মজিদ জানান, সকল শর্ত পুরণ হয়েছে বলেই এমপিওতে স্কুলের নাম এসেছে। আপনার স্কুলে বখাটেরা নিয়োমিত মাদক সেবন ও জুয়া খেলে জানতে চাইলে তিনি জানান, কয়েকটি ঘরের দরজা জানালা ভাঙা এজন্য এসব হচ্ছে। দীর্ঘ প্রায় ২২/২৩ বছর ধরে প্রতিষ্ঠান টিকে আছে এটাই বড় ব্যাপার বলে এড়িয়ে যান তিনি।
 
এব্যাপারে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, এমন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত কিভাবে হয়েছে তা তিনি অবগত নন। আর আমাদের জানা থাকলেও কিছুই করনীয় নেই বলে এড়িয়ে গেছেন তিনি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত