ঢাকা বৃহষ্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য ও প্রশংসা কুড়িয়েছেন ডা. জাহিদ আহমেদ


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ২:৩৮

জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য ও প্রশংসা কুড়িয়েছেন ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদ। জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য একটি নন্দিত জেলার নাম ঝিনাইদহ। ডা. জাহিদ আহমেদের অক্লান্ত পরিশ্রম ও বিরামহীন কর্মের কারণে আজ ঝিনাইদহ জেলা জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং উন্নয়নের রোল মডেল। পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জেলার সবকারি-বেসরকারি প্রশাসনসহ জেলাজুড়ে ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদের জনসংখ্যা নিয়ন্ত্রণের সাফল্যের প্রশংসা করছে।

মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন এবং মৃত্যুহারেও ছাড়িয়ে গেছে অন্য জেলা থেকে। নীরবে-নিভৃতে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে ঝিনাইদহ জেলাকে উচ্চতর আসনে অধিষ্ঠিত করেছেন উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদ।

এক পরিসংখ্যানে দেখা গেছে, ঝিনাইদহ জেলায় দম্পতিপ্রতি গড় সন্তান সংখ্যা ১.৬৬, যা খুলনা বিভাগের মধ্যে এগিয়ে। প্রাপ্ত তথ্যমতে, খুলনা বিভাগে দম্পতিপ্রতি গড় সন্তান সংখ্যা ১.৯ আর দেশে ২.০৪। জনসংখ্যা নিয়ন্ত্রণে এই নিম্নহারের কারণে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হন ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদ। তিনিই বদলে দিয়েছেন জেলার পরিবার পরিকল্পনা বিভাগকে।

জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি অফিসে শৃখলা ফিরিয়ে মাঠকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিগণিত হয়েছেন। তার ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। ঝিনাইদহ জেলার পরিবার পরিকল্পনা বিভাগ ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত মা ও শিশু কল্যাণ কেন্দ্র খুলনা বিভাগের মধ্যে টানা পাঁচবার প্রথম হয়েছে, যা দেশে নজিরবিহীন।

তথ্য নিয়ে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকে ডা. জাহিদ আহমেদ ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগকে ঢেলে সাজিয়েছেন। বন্ধ ক্লিনিকগুলো সচল রাখতে তার অবদান স্মরণযোগ্য। সারাদেশে ১৫৯টি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালের যেখানে বেশিরভাগ বন্ধ, সেখানে ঝিনাইদহের বিভিন্ন ক্লিনিক স্থানীয় ব্যবস্থাপনায় জনবল নিয়োগ করে সচল রেখেছেন। সকাল সাড়ে ৯টা থেকে সার্বক্ষণিক খোলা রাখার ব্যবস্থা করেছেন। জেলার হরিণাকুণ্ডু উপজেলার ফলসি, চাঁদপুর ও শৈলকুপার মির্জাপুর ইউনিয়নে নির্মিত হাসপাতালগুলোর গুণগতমান নিশ্চিতকরণে কোনো আপস করনেনি।

ব্যক্তিগস জীবনেও তিনি মানবিক এক অফিসার। ২০১৪ সালের সমগ্র বাংলাদেশ থেকে ‘‘রত্নগর্ভা মা’’ খ্যাতি অর্জনকারী মিসেস মাহমুদা বেগম ও বিশিষ্ট চিকিৎসক  ডা. নাসির উদ্দিন আহমেদের ৩ ছেলে ও ৩ মেয়ের মধ্যে ডা. জাহিদ আহমেদ সবার ছোট। ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ভগবাননগর গ্রামে তার পৈত্রিক নিবাস। দুই ভাই ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও চার ভাই-বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।

ডা. জাহিদ আহমেদ ঐতিহ্যবাহী ঝিনাইদহ ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র এবং ঢাকা মেডিকেল কলেজে সর্বোচ্চ নাম্বার পেয়ে ভর্তি হন। ডা. জাহিদ আহমেদ মানবিক অফিসার হিসেবে নিজের চাকরির মধ্যে কর্মকাণ্ড সীমাবদ্ধ করে রাখেননি। তিনি স্কুল, মাদ্রাসা, মসজিদ উন্নয়ন ছাড়াও গরিব-অসহায় ও হতদরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা করে যাচ্ছেন। অনেক মেধাবী শিক্ষার্থী তার অর্থে লেখাপড়া করছেন।

উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদ বলেন, স্টাফদের সহায়তায় পরিবার পরিকল্পনা বিভাগকে তিনি শৃংখলার মধ্যে দাঁড় করিয়েছেন। কাজ করতে গিয়ে যদি কোনো ব্যর্থতা থাকে তা আমার আর সফলতা ঝিনাইদহের মানুষের। আমি নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি মাত্র।

উল্লেখ্য, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কৃষিজমি বাঁচাতে এক বেতার ভাষণে জনসংখ্যা নিয়ন্ত্রণে জোরালো নিদের্শনা প্রদান করেন। এ নিদের্শনার পর ১৯৭৬ সাল থেকে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মী নিয়োগ শুরু হয়। ১৯৮৯ সাল থেকে প্রত্যেক দম্পতির জীবনবৃত্তান্ত লিখিতভাবে লিপিবদ্ধের জন্য রেজিস্টার কার্যক্রম শুরু করা হয়।

এমএসএম / জামান

৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান নিয়ে বিপাকে রেল

শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের ভিতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মহানবীকে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল

জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বগুড়ায় হামের উপসর্গে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ

আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মধুখালিতে চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যমজ ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন

হোমনায় যুবককের কোমরে মিলল বিদেশী পিস্তল ও গুলি-ম্যাগাজিনসহ আটক

পবিপ্রবিতে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সপ্তম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক চার স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত