পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
পাবনার একটি আদালত রোববার (১৪ আগস্ট) এক রায়ে স্ত্রী হত্যার দায়ে এক স্বামীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে। পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পাবনার চাটমোহর উপজেলার ধুলাউড়ি গ্রামের মো. রবজেল হোসেনের ছেলে মো. সিফাত আলী।
আদালত সূত্রে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে সিফাত আলী ইসলামী শরিয়ত মোতাবেক নাছিমা খাতুনকে বিয়ে করেন। দুই সন্তানের জননী নাছিমার কাছে স্বামী সিফাত বাড়ির অন্যদের প্ররোচনায় যৌতুক দাবি করেন। ৩০ হাজার টাকা যৌতুকের দাবিতে সিফাত নাছিমাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর যৌতুকের টাকা বাবার বাড়ি থেকে আনতে বললে নাছিমা তাতে অস্বীকার করেন। এ সময় চলে নাছিমার ওপর চরম নির্যাতন। একপর্যায়ে নাছিমার বুকে, গলায় ও মাথায় এলোপাতাড়ি মারপিটে নাছিমা অজ্ঞান হয়ে পড়েন। নাছিমার অবস্থা খারাপ দেখে সিফাত আলী ও ইন্ধনদাতারা বাড়ি থেকে পালিয়ে যান। তখন প্রতিবেশীরা নাছিমাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে নাছিমার পিতা আরদেশ প্রামাণিক চাটমোহর থানায় একটি এজাহার দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা চারজনের নামে চার্জশিট দেন। আদালত ২১ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় সিফাত আলীকে মৃত্যুদণ্ডের আদেশ এবং তিনজনকে বেকসুর খালাস দেয়।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ইতি হোসেন স্বপ্না, রাষ্ট্রপক্ষে ছিলেন স্পেশাল পিপি খোন্দকার আবদুর রকিব।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন