ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের সালথায় শোক দিবসের অনুষ্ঠান বন্ধ করে দিল পুলিশ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৪-৮-২০২২ বিকাল ৫:২৬
ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের একাংশের আয়োজনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ। অনুষ্ঠানের আয়োজক নেতৃবৃন্দ জানান, শনিবার সন্ধ্যার পর পুলিশের একটি টিম এসে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয় এবং প্যান্ডেলের বাঁশসহ অন্য সামগ্রী খুলে ফেলে। অন্যদিকে পুলিশ বলছে, সম্ভাব্য সংঘর্ষের আশংকায় অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছে। 
 
আয়োজনকারীদের পক্ষে সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান চৌধুরী সাব্বির আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ও উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান ইশারত হোসেন জানান, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সালথা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠান আয়োজনে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয় শনিবার সকাল থেকে।  কিন্তু শনিবার সন্ধ্যার পর সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী ফোন করে অনুষ্ঠান বন্ধ করে দিতে বলেন। পরে সন্ধ্যার পর সাড়ে ৭টার দিকে পুলিশ পাঠিয়ে মঞ্চ তৈরির কাজ বন্ধ করে দেন এবং তৈরি করা অংশ খুলে ফেলেন। এ সময় আয়োজক পক্ষের নেতাদের হুমকি-ধমকি দেয়া হয় বলে দাবি করেন তারা। এ ঘটনায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
এ প্রসঙ্গে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদী জানান, মঞ্চ ভাঙা নয়, সম্ভাব্য সংঘর্ষের আশংকায় বন্ধ করে দেয়া হয়েছে। ওখানে যদি মঞ্চ হয় তবে মারামারি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অনুষ্ঠান করতে নিষেধ করা হয়েছে।  
 
অপরদিকে, নগরকান্দা উপজেলায় শোক দিবস উপলক্ষে আঃলীগের ২টি গ্রুপ বিভক্ত হয়ে পরেছে। একটি গ্রুপ হচ্ছে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু আর অন্য গ্রুপটি হচ্ছে নগরকান্দা উপজেলার তৃণমুল আঃলীগ । এই গ্রুপে আছে নগরকান্দা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কোদালিয়া শহীদ নগরের চেয়ারম্যান মিজানুর রহমান , আঃলীগ নেতা ও সাবেক চর যশোরদি ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুল বারী আলম খন্দকার প্রমুখ গং রা শোকদিবস পালন করবেন শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় । 
 
অপরদিকে সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবুর  গ্রুপটি শোক দিবস পালন করবে নগরকান্দা এম এন একাডেমী স্কুল মাঠে । 
 
নগরকান্দা উপজেলার তৃণমূল আ’লীগের নেতাকর্মীরা জানান, দীর্ঘ ৫-৭ বছর ধরে লাবু চৌধুরীর অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করেছি, কিন্তু আর করব না। আমাদের নেতা সৈয়দা সাজেদা চৌধুরী। প্রিয় নেত্রী শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে লাবু চৌধুরীকে দেখাশোনার দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু উনি আমাদের ওপর অতাচার-নির্যাতন, অবমূল্যায়ন অব্যাহত রেখেছেন। লাবু চৌধুরী আ’লীগে কোনো সদস্যপদ নেই।  তারপরও আমরা তাকে আমাদের প্রিয় নেত্রীর পুত্র হিসেবে মেনে নিয়েছিলাম। কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে শোক দিবস পৃথকভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি । 

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান