ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সোনাগাজীতে ডিএনএ পরীক্ষা করে ধর্ষক শনাক্ত, অতঃপর গ্রেফতার


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ৩:৪৭
ফেনীর সোনাগাজীতে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যাকারী কিশোরীর গর্বের শিশুর ডিএনএ পরীক্ষা করে ধর্ষককে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক এক সন্তানের জনক আবু ইউসুফ নয়নকে (৩০) গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। সে পেশায় একজন সিএনজি অটোরিকসাচালক ও উপজেলার বগাদানা ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে।  
    
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার মঙ্গলকান্দি গ্রামের নুর আমিনের পরিবারের সদস্যরা প্রায় সময় নয়নের সিএনজিতে আসা-যাওয়া করত। ওই সুযোগে নুর আমিনের মেয়ে মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বিবি কুলসুমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সিএনজি অটোরিকসাচালক নয়ন। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে নয়ন। একপর্যায়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে নয়নকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ধর্ষক নয়ন। তাই ক্ষোভ ও লোকলজ্জার ভয়ে ২০২০ সালের ২৮ নভেম্বর বিষপান করে আত্মহত্যা করে ওই ছাত্রী।       
 
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনার পর কিশোরীর শরীরের অবস্থা দেখে গর্বে সন্তান রয়েছে সন্দেহ হলে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় বাধ্য করার অভিযোগে মামলা দায়ের করেন। এরপর পুলিশ অনুসন্ধানে নেমে এলাকা ও বাইরের পাঁচজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডিতে পাঠায়। গত বুধবার তাদের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন সোনাগাজী মডেল থানায় এসে পৌঁছায়। ফলাফলে ওই ছাত্রীর গর্ভে থাকা মৃত সন্তানের ডিএনএ ও অভিযুক্ত সিএনজি অটোরিকসাচালক নয়নের ডিএনএ মিলে যায়। এ ঘটনায় আসামি নয়নকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে সে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এমএসএম / জামান

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন