ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সিরাজগঞ্জের চৌহালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, পুড়ে ছাই ১টি দোকান ঘর


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২২ রাত ১০:৫৪
সিরাজগঞ্জের  চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নে খগেনের ঘাটে একটি দোকানে  অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ আগষ্ট) আনুমানিক রাত্রি ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই  মুদি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত্রি আনুমানিক ১১টার দিকে তাহের স্টোরে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে তার মধ্যে ১টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানের সমস্ত মালামাল ও টিভি, ফ্রিজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
 
দোকানের মালিক আবু তাহের দোকান পুড়ে যাওয়ার কথা বলতে গিয়ে হাওমাও করে কেঁদে কেঁদে বলেন আমি এখন পথের ভিখারি হয়ে গেছি। আমার ছোট ছোট চারটি ছেলে মেয়েদের নিয়ে কি খাবো কোথায় গিয়ে দাঁড়াবো।  
 
স্থানীয় ঘোরজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমজান আলী বলেন, আমি ঘটনা স্থান পরিদর্শন করেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এতে ১টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি আনুমানিক ধারণা করা হচ্ছে ২/৩ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন

প্রেসক্লাব সা: সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অডিও প্রকাশ ; সুশীল সমাজের নিন্দা

ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীবাসী দেখতে পারবেনঃ প্রতিমন্ত্রী মীর হেলাল

বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া

মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন

নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নে অযোগ্যদের মাতৃত্বকালীন ভাতা প্রদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ

বাবা ছিলেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছেলে এখন বহাল তদবিরে ইউএনও