ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নাজিরপুরের নিম্নাঞ্চল প্লা‌বিত, পানিবন্দি মানুষের দুর্ভোগ


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ১:২৩
পি‌রোজপু‌রের না‌জিরপু‌র উপ‌জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে রাস্তাঘাট, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ফসলি জমি, মাছের ঘের সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবিত হয়েছে বঙ্গোপসাগরের  উপকূলবর্তী  পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাকাটা, মনোহরপুর, দেউলবাড়ি, কলারদোয়ানিয়া, গাওখালী, পদ্মডুবি, সোনাপুর, হকেরবাজার, তুরুকখালী, সাচিয়া, মালিখালীসহ অন্তত ২০টি নিচু এলাকা। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগে রয়েছেন হাজার হাজার মানুষ।
 
সোমবার (১৫ আগস্ট) সরোজমিন বিভিন্ন এলাকার জনদুর্ভোগের কথা জানতে গেলে দেউলবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম হাওলাদার বলেন, বর্ষা এলে আমাদের দুর্ভোগের শেষ থাকে না। বর্ষায় জোয়ারের পানি বেড়ে রাস্তাঘাট ডুবে যায়। পানির কারণে আমরা ঘর থেকে বের হতে পারি না। বর্ষায় গ্রামে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়ার অবস্থাও থাকে না। ঘরের চুলা পর্যন্ত ডুবে যায়। রান্না, খাওয়া সব বন্ধ হয়ে যায়। সরকার যদি কোনো সহযোগিতা করত তাহলে একটু দুর্ভোগ কমত।
 
সোনাপুর উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো. ছরোয়ার হোসেন বলেন, বিদ্যালয়টি উপজেলার দুর্গম এলাকায় অবস্থিত। রাস্তা-ঘাটের আশানুরূপ উন্নয়ন না হওয়ায় বিদ্যালয়টি অধিকাংশ সময় জোয়ার ও বন্যার পানিতে নিমজ্জিত থাকে। শিক্ষার্থীদের নৌকা ছাড়া বিদ্যালয়ে আসার কোনো ব্যবস্থা নেই। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
 
উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, বন্যায় উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের কোনো সরকারি সহযোগিতা করা হয়নি।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন