ফটিকছড়িতে আত্মহত্যা চেষ্টাকারী যুবলীগকর্মীর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে বিষপানে আত্মহত্যা চেষ্টাকারী যুবলীগকর্মী রফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৫ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, হেয়াঁকো বেক বাজার এলাকার এক নকশা মিস্ত্রী ও ওয়ার্ড যুবলীগকর্মী রফিককে মোবাইল চুরির অভিযোগে রবিবার সকালে কয়েকজন মিলে যুবলীগ নেতা কামরুজ্জামান কমলের অফিসে নিয়ে চার ঘণ্টা অবরুদ্ধ করে রেখে মারধর করে। রফিকের আত্মীয়রা নগদ ৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় বিকেলে রফিক নিজ বাড়িতে গিয়ে অপমান সহ্য করতে না পেরে বিষপান করে তার স্ত্রী বিবি কুলসুমা বেগমকে জানালে তারা স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত রফিকের মামা শ্বশুর হাসেম বলেন, আমরা ভাগ্নিজামাইকে ব্যবসায়িক বিরোধের কারণে কৌশলে হত্যা করেছে। নেতা কমলের কিসের অফিস বুঝি না। সেখানে রফিক বন্দি রেখে মারধর করে। সেখান থেকে টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনতে হয়েছে। পরে অপমানে সে বিষপান করে মারা গেছে।
এ ব্যাপারে স্থানীয় যুবলীগ নেতা কামরুজ্জামান কমল বলেন, রফিক মোবাইল চুরি করে তার দোকানের নকশার কাজ করা ৫-৬টি কাঠের নিছে লুকিয়ে রাখে। সেখান থেকে খোঁজাখুঁজির পর মোবাইলটি উদ্ধার করে। প্রথমে চুরির কথা অস্বীকার করলেও পরে তা স্বীকার করে। এ সময় ৪০-৫০ জন লোকের সামনে তার আত্মীয়স্বজনের কাছে তাকে তুলে দেয়া হয়। মুক্তিপণ আদায়ের কথাটি ভিত্তিহীন।
ভুজপুর থানার তদন্ত অফিসার আবুল কালাম বলেন, রফিক নামে এক যুবক বিষপান করে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।