ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

চৌহালীতে জাতীয় শোক দিবস পালিত


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ২:৫৮
সিরাজগঞ্জের চৌহালীতে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে চৌহালী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগদিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
 
এ উপলক্ষে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  ও দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়।পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷।
 
উপজেলা পরিষদের কাঁঠাল বাগানে ইউএনও আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজের সঞ্চালনে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ও আ'লীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, থানার ওসি হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার , ভাইস চেয়ারম্যান নাসরিন ও মোল্যা বাবুল আক্তার৷ 
 
এদিকে, আলাদা অনুষ্ঠানে উপজেলা আ'লীগের আলোচনা সভায় উপজেলা আ'লীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মোল্যা বাবুল আক্তারের সঞ্চালনয় বক্তব্য রাখেন- উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি হজরত আলী মাস্টার, নজরুল ইসলাম বাবু, যুগ্ম-সম্পাদক, সেলিমুর রেজা, সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ, আ'লীগের কোষাধ্যক্ষ নুর আলম আনছারী , স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্যা রবিউল ইসলাম, সম্পাদক আরিফ সরকার , যুগ্ম সাধারণ রাজিব সরকার, ছাত্রলীগের সহসভাপতি রোকুনুজ্জামান রুকু, ছাত্রলীগের সম্পাদক মাইন মোল্যা ও যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, মহিলা আওয়ামী লীগ,শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।
 
এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।এবং দুপুরে প্রায় চার হাজার দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। 

এমএসএম / জামান

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন

প্রেসক্লাব সা: সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অডিও প্রকাশ ; সুশীল সমাজের নিন্দা

ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীবাসী দেখতে পারবেনঃ প্রতিমন্ত্রী মীর হেলাল

বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া

মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন

নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নে অযোগ্যদের মাতৃত্বকালীন ভাতা প্রদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ

বাবা ছিলেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছেলে এখন বহাল তদবিরে ইউএনও